আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের প্রস্তুতি সভা

নড়াইল প্রতিনিধি

সারাদেশ

আগামী ৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে উদযাপনের লক্ষ্যে নড়াইলে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৪

2026-03-04T12:54:07+00:00
2026-03-04T12:54:07+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের প্রস্তুতি সভা
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১২:৫৪ পিএম 
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা। ছবি : সময়ের আলো
আগামী ৮ মার্চ ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে উদযাপনের লক্ষ্যে নড়াইলে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় দিবসটির কর্মসূচি চূড়ান্ত করা হয়।

Advertisement
জেলা প্রশাসক ড. মোহাম্মদ আব্দুল ছালাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আসন্ন নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বিস্তারিত আলোচনা করা হয়। 

সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, এ বছর দিবসটির প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে র‌্যালি, আলোচনা সভা এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা সফল নারীদের বিশেষ সম্মাননা প্রদান করা হবে। প্রস্তুতি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার নুর-ই আলম সিদ্দিকী, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মৌসুমী মজুমদার।



সভায় বক্তারা বলেন, সমাজের প্রতিটি স্তরে নারীর সমঅধিকার নিশ্চিত করা এবং নারী উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে সরকারি ও বেসরকারি সংস্থাসমূহের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে তৃণমূল পর্যায়ের নারীদের সচেতন করার ওপরও বক্তারা গুরুত্বারোপ করেন। 

দিবসটি উদযাপন উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে ৮ মার্চ সকালে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালি, জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা এবং সবশেষে জেলার জয়িতাদের (সফল নারী) হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া। সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি, নারী নেত্রী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   আন্তর্জাতিক নারী দিবস  উদযাপন  প্রস্তুতি সভা  নড়াইল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: