লৌহজংয়ে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে চুরির অভিযোগে গণপিটুনিতে দুই জনেকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত গভীর রাতে তারা গণপিটুনিতে গুরুতর আহত

2026-03-04T15:43:31+00:00
2026-03-04T15:43:31+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
লৌহজংয়ে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৩:৪৩ পিএম 
প্রতীকী ছবি
মুন্সীগঞ্জের লৌহজংয়ে চুরির অভিযোগে গণপিটুনিতে দুই জনেকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত গভীর রাতে তারা গণপিটুনিতে গুরুতর আহত হলে পুলিশ তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

পরে বুধবার (৪ মার্চ) সকাল সাড়ে নয়টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন-মুন্সীগঞ্জ লৌহজং উপজেলার গোয়ালীমান্দ্রা গ্রামের ফরহাদ মিয়ার ছেলে সাগর (৩০) ও শহিদুল ইসলামের ছেলে ছানা-রুল (৩০)।


স্থানীয়ারা জানায়, রাতে উপজেলার হলদিয়া ইউনিয়নের সাতঘরিয়া কমিউনিটি ক্লিনিকে বৈদ্যুতিক তার চুরি করার সময় স্থানীয় জনগণ তাদের আটক করে গণপিটুনি দিয়ে অবরুদ্ধ করে রাখে। সংবাদ পেয়ে লৌহজং থানা পুলিশ তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

সময়ের আলো/জোই


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: