সম্প্রতি কাতারে যুক্তরাষ্ট্রের একটি বিলিয়ন ডলারের মার্কিন রাডার সিস্টেম ধ্বংস করে দিয়েছে ইরান। এরপর দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন শঙ্কার মধ্যেই নতুন নির্দেশনা জারি করল ওয়াশিংটন।
কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস আমেরিকানদের জন্য ‘অবিলম্বে দেশ ছাড়ার’ নির্দেশনা জারি করেছে।
দূতাবাস থেকে বলা হয়েছে, কাতারে অবস্থানরত সব আমেরিকান নাগরিককে মার্কিন দূতাবাস অবিলম্বে দেশ ছাড়ার আহ্বান জানিয়েছে।
আজ বুধবার (৪ মার্চ) এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে দূতাবাস জানায়, সশস্ত্র সংঘাতের হুমকির কারণে গত ৩ মার্চ মার্কিন পররাষ্ট্র দপ্তর জরুরি সেবা বহির্ভূত সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের কাতার ত্যাগের নির্দেশ দিয়েছে। যদি নিরাপদ মনে হয়, তবে আমেরিকানদের এখনই কাতার ত্যাগ করা উচিত।
এতে আরও বলা হয়, কাতারের আকাশসীমা এবং সমুদ্রপথ বর্তমানে বন্ধ আছে। তবে সৌদি আরবের সঙ্গে সংযোগকারী সালওয়া স্থল সীমান্ত পথটি বর্তমানে খোলা আছে।
সময়ের আলো/এআর