ইরানে গোপনে স্টারলিংকের ডিভাইস পাচার করেছিল ইসরায়েল!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের সরকারবিরোধী আন্দোলনকারীদের সহায়তা করতে ইসরায়েল গোপনে দেশটির ভেতরে স্টারলিংক ইন্টারনেট রিসিভার পাচার করেছিল বলে স্বীকার করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী

2026-06-24T12:20:53+00:00
2026-06-24T12:20:53+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইরানে গোপনে স্টারলিংকের ডিভাইস পাচার করেছিল ইসরায়েল!
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১২:২০ পিএম 
ইসরায়েল গোপনে ইরানের ভেতরে স্টারলিংক ইন্টারনেট রিসিভার পাচার করেছিল। ছবি : সংগৃহীত
ইরানের সরকারবিরোধী আন্দোলনকারীদের সহায়তা করতে ইসরায়েল গোপনে দেশটির ভেতরে স্টারলিংক ইন্টারনেট রিসিভার পাচার করেছিল বলে স্বীকার করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। তবে নেতানিয়াহুর সরকার এ পরিকল্পনাটি পুরোপুরি বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (২৩ জুন) সংবাদমাধ্যম রয়টার্স- এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। জেরুজালেমে অনুষ্ঠিত জেএনএস ইন্টারন্যাশনাল পলিসি সামিটে দেশটির সাবেক এ প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

নাফতালি বেনেত জানান, ইসরায়েল সরকারবিরোধী বিক্ষোভকারীদের সহায়তা করার জন্য ইরানে গোপনে স্টারলিংক ইন্টারনেট রিসিভার পাচার করেছিল। তবে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকার সেই পরিকল্পনাগুলো শেষ পর্যন্ত বাস্তবায়ন করেনি।

তিনি বলেন, তিনি ইরানে ১০ হাজারেরও বেশি স্টারলিংক রিসিভার সংগ্রহ ও পাচারের একটি প্রক্রিয়া শুরু করেছিলেন, যা ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়তা করত।


স্পেসএক্সের মালিক ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টারলিংক, স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সংযোগ দিয়ে থাকে। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়লে আন্দোলনকারীরা স্টারলিংকের ডিভাইস ব্যবহার শুরু করে। এ নিয়ে ইরান অভিযোগ করেছিল যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র তাদের নিরাপত্তা দুর্বল করার উদ্দেশ্যে এসব ডিভাইস দেশটি পাচার করেছে।

ইরানে স্টারলিংকের কার্যক্রম পরিচালনার কোনো লাইসেন্স নেই। তবে মাস্ক আগে বলেছেন, সেবাটি সেখানে সক্রিয় রয়েছে। বেনেত বলেন, এসব ডিভাইসের উদ্দেশ্য ছিল বিক্ষোভকারীদের সমন্বয় সাধনে সহায়তা করা এবং শেষ পর্যন্ত ইরানের সরকারকে ক্ষমতাচ্যুত করা।

বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় বেনেতের মন্তব্য সম্পর্কে করা প্রশ্নের তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি। আর স্পেসএক্সের সঙ্গে যুক্ত কর্মকর্তাদেরও মন্তব্য পাওয়া যায়নি।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   ইরান  স্টারলিংক  ডিভাইস পাচার  ইসরায়েল 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: