অ্যালেনের রেকর্ড গড়া সেঞ্চুরিতে ফাইনালে নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক

খেলা

ফিন অ্যালেনের রেকর্ড গড়া সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে নিউজিল্যান্ড। গতবারের রানার্স আপদের গুঁড়িয়ে দিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে

2026-03-04T22:34:45+00:00
2026-03-04T23:17:21+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
খেলা
অ্যালেনের রেকর্ড গড়া সেঞ্চুরিতে ফাইনালে নিউজিল্যান্ড
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১০:৩৪ পিএম  আপডেট: ০৪.০৩.২০২৬ ১১:১৭ পিএম
সংগৃহীত ছবি
ফিন অ্যালেনের রেকর্ড গড়া সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে নিউজিল্যান্ড।   গতবারের রানার্স আপদের গুঁড়িয়ে দিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠল কিউইরা।

প্রথম সেমি-ফাইনালে মিচেল স্যান্টনারের দলের জয় ৯ উইকেটে। কলকাতার ইডেন গার্ডেন্সে বুধবার ২০ ওভারে দক্ষিণ আফ্রিকা তুলতে পারে ১৬৯ রান।

উইকেট ছিল ব্যাটিং সহায়ক, শিশিরের কারণে পরে ব্যাটিং করা আরও সহজ হয়ে ওঠে। দক্ষিণ আফ্রিকার বোলাররা পারেনি লড়াই জমাতেই। নিউ জিল্যান্ড লক্ষ্য ছুঁয়ে ফেলে ১২.৫ ওভারে!


গত আসরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল নিউ জিল্যান্ড। এবার গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারা হেরেছিল বড় ব্যবধানে। সেই দলই এখন শিরোপা থেকে আর একটি জয় দূরে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই প্রথম জয়ের স্বাদ পেল নিউ জিল্যান্ড। দুই দলের আগের পাঁচ ম্যাচের সবকটি জিতেছিল প্রোটিয়ারা।

বিধ্বংসী সেঞ্চুরিতে নিউ জিল্যান্ডের নায়ক অ্যালেন। স্রেফ ৩৩ বলে সেঞ্চুরি করে ম্যাচ শেষ করেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি এটি, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যৌথভাবে তৃতীয় দ্রুততম।

আট ছক্কা ও ১০ চারে গড়া অপরাজিত ১০৩ রানের ইনিংসে ম্যাচ-সেরার স্বীকৃতি পান তিনিই।  অ্যালেনের সঙ্গে ১৭৭ রানের বিস্ফোরক উদ্বোধনী জুটি গড়ার পথে ৩৩ বলে ৫৮ রান করেন টিম সাইফার্ট।

সময়ের আলো/এআর

  বিষয়:   অ্যালেন  রেকর্ড  সেঞ্চুরি  ফাইনাল  নিউজিল্যান্ড 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: