গরমে ও চাপে বেঁকে গেল রেললাইন

ময়মনসিংহ ব্যুরো

সারাদেশ

ময়মনসিংহে ঢাকা অভিমুখী রেললাইন চাপে বাঁকা হয়ে গেছে। এ ঘটনায় আড়াই ঘণ্টা বন্ধ ছিল ময়মনসিংহ-ঢাকা ট্রেন চলাচল। পরে বুধবার (৪

2026-03-04T23:02:19+00:00
2026-03-04T23:02:19+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ময়মনসিংহ
গরমে ও চাপে বেঁকে গেল রেললাইন
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১১:০২ পিএম 
চাপে বেঁকে যাওয়া রেললাইন। ছবি : সংগৃহীত
ময়মনসিংহে ঢাকা অভিমুখী রেললাইন চাপে বাঁকা হয়ে গেছে। এ ঘটনায় আড়াই ঘণ্টা বন্ধ ছিল ময়মনসিংহ-ঢাকা ট্রেন চলাচল। পরে বুধবার (৪ মার্চ) ৫ টার দিকে রেললাইন মেরামত হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে, এদিন বিকেল তিনটার দিকে নগরীর সুতিখালী এলাকায় ময়মনসিংহ থেকে ঢাকামুখী রেললাইনে এ ঘটনা ঘটে।

এদিকে, এ লাইনটি অনেক পুরাতন হওয়ায় এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। একই সঙ্গে দ্রুত রেললাইন পরিবর্তন না করা হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা আশঙ্কা করছেন তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আক্তার হোসেন বলেন, ওই রেলের পাতগুলো অনেক বছরের পুরাতন। যে কারণে দীর্ঘদিন ট্রেন চলাচলের ফলে অতিরিক্ত চাপে বাঁকা হয়ে গেছে। অনেক দিন ধরে এসব বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে আসছি। এসব লাইন দ্রুত না সরালে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।


ময়মনসিংহ রেলওয়ে থানার এসআই গোলাম কিবরিয়া বলেন, ঢাকা-ময়মনসিংহ রেলপথের সুতিয়াখালী এলাকায় রেললাইন বেঁকে যায়। প্রাথমিকভাবে জানা যায়, দীর্ঘদিনের ব্যবহৃত পুরাতন রেললাইন অধিক তাপ ও চাপে লাইন থেকে সরে যায়। যে কারণে প্রায় আড়াই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ ছিল।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন মাস্টার সেলিম আল হারুন বলেন, রেললাইনের এই পাতগুলো অনেক পুরাতন। যে কারণে অল্প চাপেই লাইন বাঁকা হয়ে গেছে। এসব বিষয়ে রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত আছেন। যতদিন পর্যন্ত রেললাইনের এসব পাত পাল্টানো না হবে। ততদিন পর্যন্ত যে কোন সময় এমন সমস্যা হতে পারে। 

এফআর


  বিষয়:   ময়মনসিংহ  গরম  চাপে  বেঁকে গেল  রেললাইন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: