বাড়ির সবাই ঘুমে, পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুরের কচুয়া উপজেলায় পুকুরে ডুবে জুনাঈদ হোসেন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে উপজেলার ৫ নং

2026-03-05T21:59:43+00:00
2026-03-05T21:59:43+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
বাড়ির সবাই ঘুমে, পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৯:৫৯ পিএম 
সংগৃহীত ছবি
চাঁদপুরের কচুয়া উপজেলায় পুকুরে ডুবে জুনাঈদ হোসেন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে উপজেলার ৫ নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের আলীয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুনাঈদ হোসেন ওই গ্রামের গ্রাম পুলিশ জোসনা আক্তারের ছেলে। 

স্থানীয়রা জানান, ভোরে পরিবারের সবাই ঘুমিয়েছিলেন। এ সময় শিশু জুনাঈদ ঘুম থেকে উঠে বাড়ির পাশের পুকুরপাড়ে যায়। ধারণা করা হচ্ছে, দাঁত ব্রাশ করার সময় অসাবধানতাবশত সে পুকুরে পড়ে যায়। পরে অনেকক্ষণ তার দেখা না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।


প্রায় দুই ঘণ্টা পর বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় জুনায়েদের মরদেহ দেখতে পান স্থানীয়রা। এ ঘটনায় নিহত শিশুটির মা জোসনা আক্তারসহ পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। তাদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   বাড়ি  সবাই  ঘুম  পুকুর  ডুব  প্রাণ  শিশু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: