পদত্যাগপত্র দিলেও সরকারের অনুমতি পাইনি : ঢাবি উপাচার্য

ঢাবি প্রতিনিধি

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, দায়িত্ব ছাড়ার ব্যাপারে আমি এখনো সরকারের অনুমতি পাইনি। এজন্য আমি

2026-03-06T00:03:21+00:00
2026-03-06T00:03:21+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিক্ষা
পদত্যাগপত্র দিলেও সরকারের অনুমতি পাইনি : ঢাবি উপাচার্য
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ১২:০৩ এএম 
বক্তব্য রাখছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। ছবি : সময়ের আলো
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, দায়িত্ব ছাড়ার ব্যাপারে আমি এখনো সরকারের অনুমতি পাইনি। এজন্য আমি অপেক্ষা করছি। এই পরিবর্তন অত্যন্ত জটিল। এটা নিখুঁতভাবে করতে সরকারের একটু সময় লাগে। এজন্য আমি বিরক্ত হচ্ছি, কিন্তু রাগ করছি না।

বৃহস্পতিবার (০৫ মার্চ) বিকেলে ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শিক্ষার্থী প্রতিনিধি ও ছাত্রনেতাদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, আজ থেকে দেড় বছর আগের পরিস্থিতির সঙ্গে বর্তমান সময়ের তুলনা করলে দেখা যায়, পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে গত দেড় বছরে একটা ভালো উদাহরণ তৈরি হয়েছে। 

ছাত্রসংগঠনগুলোর উদ্দেশে তিনি বলেন, শান্তি ও সম্প্রীতির যে পরিবেশ তোমরা গড়ে তুলেছ, তা একটি ইতিবাচক দৃষ্টান্ত। আমি তোমাদের দোয়া চাই এবং তোমাদের জন্যও দোয়া করি।



উল্লেখ্য, ডাকসু ভিপি আবু সাদিক কায়েমের সভাপতিত্বে এবং জিএস এস এম ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ এবং ডাকসুর ট্রেজারার অধ্যাপক ড. মোশাররফ হোসেন। 

এ ছাড়া বিভিন্ন ছাত্রসংগঠনের কেন্দ্রীয় সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং ডাকসু ও হল সংসদের নেতারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এফআর


  বিষয়:   পদত্যাগপত্র  সরকার  অনুমতি  ঢাবি  উপাচার্য 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: