ইসরায়েলি সেনাদের ওপর হিজবুল্লাহর শক্তিশালী রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলি সেনাদের একটি সমাবেশের ওপর শক্তিশালী রকেট হামলা চালিয়েছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কাফর ইউভাল এলাকায় এ হামলা

2026-03-06T02:01:33+00:00
2026-03-06T02:01:33+00:00
 
  রবিবার, ৭ জুন ২০২৬,
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবিবার, ৭ জুন ২০২৬
আন্তর্জাতিক
ইসরায়েলি সেনাদের ওপর হিজবুল্লাহর শক্তিশালী রকেট হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ২:০১ এএম   (ভিজিট : ৭৭)
ইসরায়েলি সেনাদের ওপর হিজবুল্লাহর শক্তিশালী রকেট হামলা। ছবি : সংগৃহীত
ইসরায়েলি সেনাদের একটি সমাবেশের ওপর শক্তিশালী রকেট হামলা চালিয়েছে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কাফর ইউভাল এলাকায় এ হামলা চালানো হয়।

শুক্রবার (৬ মার্চ) এক বিবৃতিতে গোষ্ঠীটি এই তথ্য নিশ্চিত করেছে সংগঠনটি। 

হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা স্থানীয় সময় রাত ৮টা ৫ মিনিটে  কাফর ইউভালে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেট চালিত গ্রেনেড এবং রকেট নিক্ষেপ করেছে।


বিবৃতিতে আরও বলা হয়েছে, লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার প্রতিবাদ এবং পাল্টা জবাব হিসেবে এই আক্রমণ চালানো হয়েছে।

তবে এই হামলায় ইসরায়েলি বাহিনীর কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তেল আবিবের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। (সূত্র : আলজাজিরা)


এফআর


  বিষয়:   ইসরায়েল  সেনা  হিজবুল্লাহ  শক্তিশালী  রকেট  হামলা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: