যুদ্ধে পুরোপুরি প্রস্তুত ইরান, মার্কিন সেনা দেশে ঢুকলে হত্যার হুমকি

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ইরান যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যেকোনো আক্রমণ মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত বলে মন্তব্য করেছেনদেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তা আলি লারিজানি। তিনিজোর দিয়ে বলেছেন, আমরাঅঙ্গীকার করেছি

2026-03-06T11:46:13+00:00
2026-03-06T11:46:13+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
যুদ্ধে পুরোপুরি প্রস্তুত ইরান, মার্কিন সেনা দেশে ঢুকলে হত্যার হুমকি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ১১:৪৬ এএম 
ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তা আলি লারিজানি। ছবি : সংগৃহীত
ইরান যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যেকোনো আক্রমণ মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত বলে মন্তব্য করেছেন দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তা আলি লারিজানি। তিনি জোর দিয়ে বলেছেন, আমরা অঙ্গীকার করেছি মার্কিন সেনারা ইরানে প্রবেশ করলে তাদের বন্দি করা হবে এবং হত্যা করা হবে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ মার্চ) দেওয়া এক বিবৃতিতে লারিজানি সতর্ক করে বলেন, এমন পদক্ষেপের পরিণতি হবে ভয়াবহ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ মার্কিন কর্মকর্তারা ইরানে স্থলসেনা মোতায়েনের সম্ভাবনা নাকচ না করার প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন। লারিজানি বর্তমানে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

Advertisement
আলি লারিজানি বলেন, কিছু মার্কিন কর্মকর্তা জানিয়েছেন যে তারা কয়েক হাজার সেনা নিয়ে ইরানি ভূখণ্ডে প্রবেশের পরিকল্পনা করছেন।

তিনি বলেন, ইমাম খোমেনি ও ইমাম খামেনির বীর সন্তানরা আপনাদের জন্য অপেক্ষা করছে। তারা হাজার হাজার মার্কিন সেনাকে হত্যা ও বন্দি করে সেই দুর্নীতিগ্রস্ত মার্কিন কর্মকর্তাদের লজ্জিত করতে প্রস্তুত।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, ইরান কোনো মার্কিন আক্রমণকে ভয় পায় না। এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি বলেন, না, আমরা তাদের জন্য অপেক্ষা করছি। তিনি আরও যোগ করেন, স্থল অভিযান মার্কিন সেনাদের জন্য এক বিশাল বিপর্যয় ডেকে আনবে।

গত শনিবার সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হাজার হাজার বোমা ফেলেছে। জবাবে তেহরানও মধ্যপ্রাচ্যজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধ প্রত্যাশার চেয়েও ভালো গতিতে এগোচ্ছে এবং আকাশপথের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাতে থাকায় তারা বিরামহীন হামলা চালাতে পারছে।

তবে তেহরান দমে যাওয়ার পাত্র নয়; খামেনি হত্যার প্রতিশোধ নিতে এবং আক্রমণ প্রতিহত করতে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে তারা। চলতি সপ্তাহের শুরুর দিকে লারিজানি সাফ জানিয়ে দিয়েছিলেন, 'আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করব না।

/এমএইচআর 
  বিষয়:   ইরান  ইসরায়েল  সংঘাত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: