বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের মূল্য প্রকাশ

ক্রীড়া ডেস্ক

খেলা

দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে রোববার ঢাকায় আসছে পাকিস্তান ক্রিকেট দল। সফরে তিনটি ওয়ানডে খেলবে দলটি। আসন্ন এই সিরিজের টিকিটের দাম

2026-03-06T22:26:34+00:00
2026-03-06T22:26:34+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
খেলা
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের মূল্য প্রকাশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ১০:২৬ পিএম 
সংগৃহীত ছবি
দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে রোববার ঢাকায় আসছে পাকিস্তান ক্রিকেট দল। সফরে তিনটি ওয়ানডে খেলবে দলটি। আসন্ন এই সিরিজের টিকিটের দাম নির্ধারণ করেছে বিসিবি।

সর্বনিম্ন ২০০ থেকে শুরু করে সর্বোচ্চ ২ হাজার টাকার টিকিটে খেলা দেখতে পারবেন দর্শক। টিকিট কেনা যাবে শুধু ওয়েবসাইটের মাধ্যমে। এরই মধ্যে বিক্রি শুরু হয়েছে।

সবচেয়ে কম দামের টিকিট রাখা হয়েছে ইস্টার্ন গ্যালারিতে, যার মূল্য ২০০ টাকা। এরপর রয়েছে শহিদ আবু সাঈদ স্ট্যান্ড ও নর্দান গ্যালারি, এই দুটি গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ৪০০ টাকা। 

ক্লাব হাউস সাউথ (শহিদ মুশতাক স্ট্যান্ড) এবং ক্লাব হাউস নর্থের (শহীদ জুয়েল স্ট্যান্ড) টিকিট মূল্য রাখা হয়েছে ৬০০ টাকা।


আন্তর্জাতিক গ্যালারি নর্থ (মিডিয়া ব্লক) ও আন্তর্জাতিক গ্যালারি সাউথের (করপোরেট ব্লক) টিকিট মূল্য ১,০০০ টাকা। আন্তর্জাতিক লাউঞ্জ সাউথে (করপোরেট ব্লক) বসে খেলা দেখতে দর্শকের গুনতে হবে ১,২০০ টাকা।

সবচেয়ে বেশি মূল্যের টিকিট রাখা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডে। এই গ্যালারিতে বসে খেলা দেখতে খরচ করতে হবে ২ হাজার টাকা। আগ্রহীরা (www.gobcbticket.com.bd) ওয়েবসাইট থেকে টিকিট কাটতে পারবেন।

আগামী ১১ মার্চ শুরু হবে বাংলাদেশ–পাকিস্তান ওয়ানডে সিরিজ। পরের দুটি ম্যাচ হবে ১১ ও ১৩ মার্চ। সব কটি ম্যাচই মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, শুরু হবে দুপুর সোয়া দুইটায়।
 
সময়ের আলো/এআর


  বিষয়:   বাংলাদেশ  পাকিস্তান  সিরিজ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: