পেলের চেয়ে মেসি ভালো : ট্রাম্প

সময়ের আলো ডেস্ক

খেলা

ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে চলমান বিতর্কে নতুন করে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তিনি বলেছেন,

2026-03-06T20:31:41+00:00
2026-03-06T20:31:41+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
খেলা
পেলের চেয়ে মেসি ভালো : ট্রাম্প
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৮:৩১ পিএম 
সংগৃহীত ছবি
ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে চলমান বিতর্কে নতুন করে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

তিনি বলেছেন, ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের চেয়েও মেসি ভালো।

বৃহস্পতিবার (৫ মার্চ) মেজর লিগ সকারে (এমএলএস) প্রথমবার চ্যাম্পিয়ন হওয়া ইন্টার মায়ামি দলকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানান ট্রাম্প। 

এ সময় দলটির প্রধান তারকা লিওনেল মেসিকে উষ্ণ অভ্যর্থনা জানান তিনি।

অনুষ্ঠানে ট্রাম্প ও ইন্টার মায়ামির সহ-মালিক জর্জ মাসের সঙ্গে ইস্ট রুমে প্রবেশ করেন মেসি। পরে নিজের স্বাক্ষর করা ইন্টার মায়ামির গোলাপি রঙের একটি বল প্রেসিডেন্টকে উপহার দেন তিনি। এছাড়া ক্লাবের পক্ষ থেকে ট্রাম্পকে একটি জার্সি ও ঘড়িও দেওয়া হয়।

২০২৩ সালের জুলাইয়ে মায়ামিতে যোগ দিলেও এই প্রথমবার হোয়াইট হাউজে গেলেন মেসি। 

মেসিকে স্বাগত জানিয়ে ট্রাম্প বলেন, আমরা সত্যিকারের প্রতিভাবান মানুষদের সম্মানিত করছি। আমার বলতে খুব গর্ব হচ্ছে যে, আগে কোনো আমেরিকান প্রেসিডেন্ট যা বলতে পারেনি, আমি তা বলছি, ‘লিওনেল মেসি, তোমাকে হোয়াইট হাউজে স্বাগতম।’

ট্রাম্প জানান, তার ছেলে ব্যারন ট্রাম্প মেসি ও রোনালদো উভয়েরই বড় ভক্ত। 

তিনি বলেন, সে ফুটবলের বড় ভক্ত এবং তোমারও একনিষ্ঠ ভক্ত। আর রোনালদো নামের একজন ভদ্রলোকেরও ভক্ত। ক্রিশ্চিয়ানো দারুণ, তুমিও দারুণ।

অনুষ্ঠানের এক পর্যায়ে পেলের সঙ্গে তুলনার প্রসঙ্গ উঠলে ট্রাম্প মেসির দিকে তাকিয়ে বলেন, তুমি হয়তো পেলের চেয়েও ভালো।

এরপর উপস্থিত দর্শকদের কাছে জানতে চান, কে বেশি ভালো। সেখানে উপস্থিত বেশিরভাগই মেসির পক্ষে মত দেন। 


তখন ট্রাম্প বলেন, আমি আপনাদের সঙ্গে একমত। তবে পেলে সত্যিই অনেক ভালো ছিলেন।

এর আগে সম্প্রতি পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকেও সর্বকালের সেরা খেলোয়াড় বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প। 

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে দেওয়া এক ভিডিওতে তিনি রোনালদোকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানান এবং বলেন, রোনালদো, তুমি সর্বকালের সেরা। আমরা তোমাকে আমেরিকায় চাই।


সময়ের আলো/আরবিএন
  বিষয়:   লিওনেল  মেসি  ক্রিশ্চিয়ানো  রোনালদো  ডোনাল্ড  ট্রাম্প  পেলে 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: