লেবাননে ক্ষেপণাস্ত্র হামলায় ৮ ইসরায়েলি সেনা আহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

লেবানন সীমান্ত এলাকায় অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র হামলায় ৮ জন ইসরায়েলি সেনা আহত হয়েছেন।তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক

2026-03-07T01:44:27+00:00
2026-03-07T01:44:27+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
লেবাননে ক্ষেপণাস্ত্র হামলায় ৮ ইসরায়েলি সেনা আহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১:৪৪ এএম 
সংগৃহীত ছবি
লেবানন সীমান্ত এলাকায় অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র হামলায় ৮ জন ইসরায়েলি সেনা আহত হয়েছেন। 

তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।

সীমান্তের কাছে এই হামলার পর আহত সেনাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। তবে হামলাটি কে চালিয়েছে, সে বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ স্পষ্ট করে কিছু জানায়নি।

এর আগে সোমবার (২ মার্চ) থেকে লেবাননে ব্যাপক সামরিক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। 

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার (৬ মার্চ) পর্যন্ত ওই হামলায় অন্তত ২১৭ জন নিহত এবং ৭৯৮ জন আহত হয়েছেন।

সীমান্তে পাল্টাপাল্টি হামলা ও উত্তেজনার কারণে পুরো অঞ্চলজুড়ে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।

সময়ের আলো/আরবিএন
  বিষয়:   লেবানন  অ্যান্টি  ট্যাঙ্ক  ক্ষেপণাস্ত্র  ইসরায়েলি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: