এএসপি জহিরুল ইসলামকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

হবিগঞ্জ জেলার বাহুবল সার্কেলের দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলামকে তার বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে

2026-03-07T04:03:00+00:00
2026-03-07T04:03:00+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
এএসপি জহিরুল ইসলামকে প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৪:০৩ এএম 
এএসপি জহিরুল ইসলাম। ছবি : সংগৃহীত
হবিগঞ্জ জেলার বাহুবল সার্কেলের দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলামকে তার বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। তাকে রাঙ্গামাটির বেতবুনিয়া পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) সংযুক্ত করা হয়েছে।

বাংলাদেশ পুলিশ সদর দপ্তর থেকে গত ৪ মার্চ জারি করা এক প্রশাসনিক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। আদেশ অনুযায়ী, তাকে বাহুবল সার্কেল থেকে অবমুক্ত করে নতুন কর্মস্থল রাঙ্গামাটির বেতবুনিয়া পিএসটিএসে সংযুক্ত করা হয়েছে।

পুলিশের মহাপরিদর্শক (আইজি) মো. আলী হোসেন ফকিরের পক্ষে অতিরিক্ত ডিআইজি খন্দকার শামিমা ইয়াছমিন স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তাকে ৫ মার্চের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।
আরও পড়ুন

এ বিষয়ে হবিগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছিন খাতুন জানান, এটি সম্পূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত। প্রশাসনিক প্রয়োজন অনুযায়ী পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন সময় বদলি বা সংযুক্তি করা হয়ে থাকে।

প্রশাসনিক এ আদেশের মাধ্যমে বাহুবল সার্কেলের দায়িত্বে পরিবর্তন এলেও বিষয়টিকে নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

এএডি/


  বিষয়:   এএসপি  জহিরুল ইসলাম  প্রত্যাহার  পুলিশ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: