গোপালগঞ্জে নছিমন খাঁদে পড়ে চালক নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

গোপালগঞ্জ সদর উপজেলার কংশুর বাসস্ট্যান্ড এলাকায় নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে বিপ্লব বিশ্বাস (৩০) চালক নিহত হয়েছেন। এ সময় নছিমনে

2026-03-07T13:36:18+00:00
2026-03-07T13:36:18+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
গোপালগঞ্জে নছিমন খাঁদে পড়ে চালক নিহত
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১:৩৬ পিএম   (ভিজিট : ৬৯)
নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়া নছিমন। ছবি : সময়ের আলো
গোপালগঞ্জ সদর উপজেলার কংশুর বাসস্ট্যান্ড এলাকায় নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে বিপ্লব বিশ্বাস (৩০) চালক নিহত হয়েছেন। এ সময় নছিমনে থাকা আরও দুই যাত্রী গুরুতর আহত হয়।

শনিবার (৭ মার্চ) সকাল ১০ টার দিকে গোপালগঞ্জ- টেকেরহাট সড়কে সদর উপজেলার কংশুরে এ দুর্ঘটনা ঘটে।


বৌলতলী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. শামিম আল মামুন জানান, গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া নছিমনটি দ্রুত গতিতে কংশুর মসজিদে লাকায় মোড়ে ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে পড়ে যায়। এ সময় নছিমন চালক বিপ্লব ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় আহত নসিমনে থাকা দুইজনকে গুরুতর অবস্থায় গোপালগঞ্জ  জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মরদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সময়ের আলো/জোই 


  বিষয়:   গোপালগঞ্জ  নছিমন  চালক  নিহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: