ভারতে ‘বন্দিদশা’ কাটছে তিন দলের

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপ অভিযান শেষ হলেও ভারতে আটকা পড়েছে তিন ক্রিকেট দল। অনেকটা ‘বন্দী’ দশা অবস্থা। অবশেষে সেই উৎকণ্ঠার মেঘ কাটছে। আইসিসির

2026-03-07T17:20:12+00:00
2026-03-07T17:20:12+00:00
 
  সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬,
২৩ ভাদ্র ১৪৩৩
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
খেলা
ভারতে ‘বন্দিদশা’ কাটছে তিন দলের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৫:২০ পিএম 
সংগৃহীত ছবি
বিশ্বকাপ অভিযান শেষ হলেও ভারতে আটকা পড়েছে তিন ক্রিকেট দল। অনেকটা ‘বন্দী’ দশা অবস্থা। অবশেষে সেই উৎকণ্ঠার মেঘ কাটছে। আইসিসির বিশেষ চার্টার্ড বিমানে চড়ে ভারত ছাড়ছেন ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা।

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, গত বৃহস্পতিবার সেমিফাইনালে ভারতের কাছে হেরে যাওয়া ইংল্যান্ড দল শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় মুম্বাই থেকে রওনা দেবে। 

Advertisement
অন্যদিকে গত কয়েক দিন ধরে কলকাতায় অনেকটা অলস সময় কাটানো দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ দল রোববার ভিন্ন এক চার্টার্ড বিমানে কলকাতা ছাড়বে।


ইংল্যান্ড দল সরাসরি লন্ডনে যাবে। ওয়েস্ট ইন্ডিজ দল দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রথমে যাবে জোহানেসবার্গে, তারপর সেখান থেকে তারা যাবে অ্যান্টিগায়। তবে প্রোটিয়াদের সবার গন্তব্য এক নয়। কেশব মহারাজ, জেসন স্মিথ ও জর্জ লিন্ডেদের নিয়ে টিম ম্যানেজমেন্টের বড় একটা অংশ রোববারই পাড়ি জমাবে নিউজিল্যান্ডে। সেখানে ১৫ মার্চ থেকে শুরু হতে যাওয়া টি–টোয়েন্টি সিরিজে খেলবেন তারা।
 
টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর কলকাতাতেই অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ দল। ৪ মার্চ সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজ ১ মার্চ সুপার এইটে ভারতের কাছে হেরে বাদ পড়ে।
 
ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচ ড্যারেন স্যামি আজ তার এক্স হ্যান্ডলে ‘ডে সিক্স’ লিখে পোস্ট করেন। সুপার এইট থেকে বাদ পড়ার পর ওয়েস্ট ইন্ডিজ দল আজ ষষ্ঠ দিনের মতো ভারতে অবস্থান করছে।

জিম্বাবুয়ে দলও একই সমস্যায় পড়েছিল। ১ মার্চ তাদের শেষ ম্যাচ হলেও দলের একাংশ ভারত ছাড়তে পেরেছে গত বুধবার।

সময়ের আলো/এআর
  বিষয়:   ভারত  বন্দিদশা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: