‘চিৎকার করে কাঁদিতে চাহিয়াও করিতে পারিনি চিৎকার’ কিংবা ‘তিরিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি’ গানের মতো অনেক গান গেয়ে বাংলা সংগীতাঙ্গনে জনপ্রিয়তা পান হায়দার হোসেন। বর্তমানে সংগীতচর্চায় কিছুটা অনিয়মিত হলেও তার পুরোনো গানগুলো আজও হৃদয়ে রেখে দিয়েছেন শ্রোতারা।
শনিবার রাত থেকে ফেসবুকে হঠাৎ গুজব ছড়িয়ে পড়ে শিল্পী, সুরকার ও গীতিকার হায়দার হোসেন মারা গেছেন।
পরে একটি গণমাধ্যম শিল্পীর মোবাইল ফোনে কল করে যোগাযোগ করলে তিনি নিজে ফোন রিসিভ করে বলেন, ‘আমি ভালো আছি, আমার কিছুই হয়নি। এই ধরনের মিথ্যা তথ্য কীভাবে ছড়ায়, আমি বুঝতে পারছি না।’
এ সময় এমন খবর ছড়িয়ে পড়াকে ‘দুঃখজনক’ বলেও উল্লেখ করেন তিনি।
/এমএইচআর