মিসাইলের আঘাতে সৌদি আরবে বাংলাদেশিসহ নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সৌদি আরবের একটি আবাসিক ভবনে মিসাইলের আঘাতে অন্তত দুজন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন বাংলাদেশি, অপরজন ভারতীয়।রোববার (৮ মার্চ) স্থানীয়

2026-03-08T22:51:44+00:00
2026-03-08T22:51:44+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
মিসাইলের আঘাতে সৌদি আরবে বাংলাদেশিসহ নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ১০:৫১ পিএম 
সংগৃহীত ছবি
সৌদি আরবের একটি আবাসিক ভবনে মিসাইলের আঘাতে অন্তত দুজন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন বাংলাদেশি, অপরজন ভারতীয়।

রোববার (৮ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন।


সংস্থাটি এক্সে দেওয়া এক বার্তায় জানায়, প্রজেক্টটি রিয়াদ প্রদেশের আল-খারজ প্রশাসনিক এলাকার একটি আবাসিক কম্পাউন্ডে আঘাত হানে। আল খারজ রিয়াদ থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

তবে হামলাটি কারা কোন পক্ষ থেকে চালানো হয়েছে তা জানা যায়নি।

সময়ের আলো/আআ



  বিষয়:   মিসাইল  আঘাত  সৌদি  আরব  বাংলাদেশ  নিহত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: