সড়কে লেডি বাইকারের মৃত্যু, শোকে বাবার আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

আনন্দ সময়

ব্রাজিলের একটি মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৫ বছর বয়সী সোশ্যাল মিডিয়া তারকা ও মোটরসাইকেল প্রেমী কার্লা থাইনারা। স্থানীয়

2026-03-09T14:33:10+00:00
2026-03-09T14:33:10+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
সড়কে লেডি বাইকারের মৃত্যু, শোকে বাবার আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ২:৩৩ পিএম 
ব্রাজিলের লেডি বাইকার কার্লা থাইনারা। ছবি : ইনস্টাগ্রাম
ব্রাজিলের একটি মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৫ বছর বয়সী সোশ্যাল মিডিয়া তারকা ও মোটরসাইকেল প্রেমী কার্লা থাইনারা। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮টার দিকে ঘটে এই মর্মান্তিক ঘটনা।

প্রতিবেদন অনুযায়ী, কার্লার মোটরসাইকেল একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। দুর্ঘটনার প্রভাবে তিনি মহাসড়কের পাশে ছিটকে পড়েন এবং পেছন থেকে আসা অন্য একটি গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

কার্লার বাবা জোসে কার্লোস আন্দ্রে নোগুইরা, যিনি একজন রিজার্ভ সামরিক পুলিশ কর্মকর্তা ছিলেন, মেয়ের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান। মর্মাহত অবস্থায় তিনি মানসিকভাবে ভেঙে পড়ে এবং সেই মুহূর্তেই নিজের জীবন শেষ করেন।
আরও পড়ুন

কার্লা সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিতি লাভ করেছিলেন। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ছিল ৬০ হাজারের বেশি। তার ভিডিওগুলো মূলত মোটরসাইকেল চালানো, ভ্রমণ ও পারিবারিক জীবন কেন্দ্রিক ছিল। কার্লার একজন কন্যাসন্তানও আছে।

স্থানীয় সূত্র জানায়, এই দুর্ঘটনা পুরো এলাকায় শোকের ছায়া ফেলে দিয়েছে। অনেকেই বলছেন, এটি শুধু একজন জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের মৃত্যু নয় বরং একটি পরিবারে এক সঙ্গে দু’টি জীবন শেষ হওয়ার মর্মান্তিক ঘটনা।

এএডি/
  বিষয়:   সড়ক  লেডি বাইকার  মৃত্যু  শোক  বাবা  আত্মহত্যা 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: