বইমেলায় মেডিকেল শিক্ষার্থী মৌমিতার ষষ্ঠ বই ‘অপার্থিব’

নিজস্ব প্রতিবেদক

সাহিত্য

এবারের অমর একুশে বইমেলায় রহস্য ও রোমাঞ্চপ্রিয় পাঠকদের জন্য প্রকাশিত হয়েছে তরুণ লেখিকা মুবাশশিরা তাসনিম মৌমিতার নতুন বই ‘অপার্থিব’। রহস্যময়

2026-03-09T19:11:42+00:00
2026-03-09T19:11:42+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সাহিত্য
বইমেলায় মেডিকেল শিক্ষার্থী মৌমিতার ষষ্ঠ বই ‘অপার্থিব’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৭:১১ পিএম 
সংগৃহীত ছবি
এবারের অমর একুশে বইমেলায় রহস্য ও রোমাঞ্চপ্রিয় পাঠকদের জন্য প্রকাশিত হয়েছে তরুণ লেখিকা মুবাশশিরা তাসনিম মৌমিতার নতুন বই ‘অপার্থিব’। রহস্যময় গল্প নিয়ে সাজানো এই বইটি মেলায় এনেছে ‘ইত্যাদি গ্রন্থ প্রকাশ’। বর্তমানে বইটি মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে ‘শব্দ চাষ প্রকাশ’ স্টলে পাওয়া যাচ্ছে।

লেখিকা মুবাশশিরা তাসনিম মৌমিতা বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। নীলফামারী জেলার চড়চড়াবাড়ি গ্রামে জন্ম নেওয়া এই তরুণী পড়াশোনার পাশাপাশি নিয়মিত সাহিত্যচর্চা করে আসছেন। অমর একুশে বইমেলায় এটি তার প্রকাশিত ষষ্ঠ বই। এর আগে তার লেখা ‘হরেক রকম ছড়া’, ‘বাংলা মায়ের রূপ’, ‘ভাবনাগুলো ছন্দের তালে’, ‘সোনার চুড়ি’ ও ‘ছায়াঘর’ পাঠকমহলে বেশ সমাদৃত হয়েছে।

নিজের নতুন সৃষ্টি নিয়ে মৌমিতা বলেন, আমার লেখালেখির শুরুটাই রহস্য গল্প দিয়ে। অতিপ্রাকৃত ও রহস্যের জগত আমাকে এতটাই টানে যে অন্য কিছু আর কল্পনায় আসে না। 'অপার্থিব' বইটিতে আমি বাস্তব ঘটনার প্রেক্ষাপটে শুরু হওয়া গল্পগুলোকে অদ্ভুত ও রহস্যময় পরিণতির দিকে নিয়ে গেছি। 


পাঠকদের উদ্দেশ্যে তিনি আরও যোগ করেন, আমার আগের বই 'ছায়াঘর' পড়ে অনেকে ভয় পাওয়ার কথা জানিয়েছিলেন। এবারও পাঠকদের সেই অপার্থিব জগতের রোমাঞ্চ দেওয়ার জন্য চমক রেখেছি প্রতিটি গল্পের ভাঁজে।

একজন ভবিষ্যৎ চিকিৎসক হয়েও নিয়মিত সাহিত্যচর্চার মাধ্যমে পাঠকদের মাঝে ভৌতিক ও অতিপ্রাকৃত জগতের রোমাঞ্চ ছড়িয়ে দিতে চান মৌমিতা। মেলায় আগত রহস্যপ্রেমী পাঠকদের কাছে বইটি ইতোমধ্যে বেশ কৌতূহল সৃষ্টি করেছে।

সময়ের আলো/আআ


  বিষয়:   বইমেলা  মেডিকেল  শিক্ষার্থী  মৌমিতা  বই  অপার্থিব 


Loading...
Loading...
সাহিত্য- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: