হাসপাতালে ভর্তি নওগাঁ-২ আসনের এমপি এনামুল হক
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৮:৫৭ পিএম আপডেট: ০৯.০৩.২০২৬ ১১:০৫ পিএম
নওগাঁ-২ আসনের এমপি এনামুল হক। ছবি : সংগৃহীত নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক হঠাৎ শারীরিক অসুস্থতাজনিত কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
সোমবার (৯ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ধামইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আশীষ কুমার সরকার।
তিনি সময়ের আলোকে বলেন, প্রেসার ও গ্যাস্ট্রিকজনিত সমস্যার কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলে এমপি মহোদয়কে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি আগের চাইতে সুস্থ এবং ভালো রয়েছেন বলেও জানান ডা. আশীষ কুমার।
এফআর