হামলা অব্যাহত রাখার ঘোষণা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের তেলের অবকাঠামোর ওপর হামলা অব্যাহত থাকলে ড্রোন ও মিসাইলের মাধ্যমে জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে ইরান।ইরানের ইসলামি বিপ্লবী

2026-03-09T21:22:32+00:00
2026-03-09T21:22:32+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
হামলা অব্যাহত রাখার ঘোষণা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৯:২২ পিএম   (ভিজিট : ৯২)
আইআরজিসির আল-আনবিয়া হেডকোয়ার্টার্স। ছবি : সংগৃহীত
ইরানের তেলের অবকাঠামোর ওপর হামলা অব্যাহত থাকলে ড্রোন ও মিসাইলের মাধ্যমে জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে ইরান।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আল-আনবিয়া হেডকোয়ার্টার্স এক বিবৃতিতে বলেছে, ‘ইরানের অবকাঠামোর ওপর হামলা বন্ধ না হলে একই ধরনের ব্যবস্থা নেয়া হবে।’ খবর : মিডল ইস্ট মনিটর।
 
ওই বিবৃতিতে আরও বলা হয়, শত্রুপক্ষ যদি প্রতি ব্যারেল তেলের দাম ২০০ ডলারের বেশি সহ্য করতে পারে, তাহলে তারা এই খেলা চালিয়ে যাক।
 
এর আগে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, হামলার ২৮তম ধাপে এক টন ওজন পর্যন্ত ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
 
প্রতিবেদন অনুযায়ী, সবশেষ হামলায় নতুন প্রজন্মের মাল্টি-ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এর মধ্যে রয়েছে কদর, ইমাদ এবং খাইবার শেকান মডেল। 
 
রাষ্ট্রীয় টিভির তথ্যমতে, রোববার (৮ মার্চ) নিক্ষেপ করা খাইবার শেকান ক্ষেপণাস্ত্রটির পাল্লা প্রায় ১,৪৫০ কিলোমিটার এবং এটি লক্ষ্যবস্তুতে আঘাত হানা পর্যন্ত গতিপথ পরিবর্তন করে চলতে সক্ষম।
 
আরও বলা হয়, আগের হামলার ধাপগুলোতে ইসরাইলের বিরুদ্ধে সর্বোচ্চ আঘাত হানার হার অর্জন করেছিল খাইবার শেকান ক্ষেপণাস্ত্র।
 
বলা হচ্ছে, শত্রুপক্ষের রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থায় সাম্প্রতিক দুর্বলতার কারণে ইরানি ক্ষেপণাস্ত্র এখন আরও সহজে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারছে।
 
/এমএইচআর 


  বিষয়:   ইরানের বিপ্লবী গার্ড বাহিনী  ইরান  হামলা 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: