ইরানের পতনে আমরা বিপুল অর্থ আয় করতে পারব : মার্কিন সিনেটর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছন, ইরানের এই শাসনের যখন পতন ঘটবে, তখন আমরা এক নতুন মধ্যপ্রাচ্য দেখতে পাব এবং

2026-03-09T22:34:58+00:00
2026-03-09T22:34:58+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
ইরানের পতনে আমরা বিপুল অর্থ আয় করতে পারব : মার্কিন সিনেটর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১০:৩৪ পিএম 
সিনেটর লিন্ডসে গ্রাহাম। সংগৃহীত ছবি
মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছন, ইরানের এই শাসনের যখন পতন ঘটবে, তখন আমরা এক নতুন মধ্যপ্রাচ্য দেখতে পাব এবং আমরা বিপুল অর্থ আয় করতে পারব। 

রোববার (৮ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানের পক্ষে কথা বলে আসছেন এই মার্কিন রিপাবলিকান সিনেটর। 

Advertisement
গ্রাহাম বলেন, বিশ্বে মোট তেলের প্রায় ৩১ শতাংশ মজুত রয়েছে ভেনেজুয়েলা ও ইরানে। তার দাবি, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র এই তেলসম্পদের অংশীদার হতে পারে। তিনি আরও বলেন, আমরা এই ৩১ শতাংশ তেলের মালিকানায় অংশীদারিত্ব পেতে যাচ্ছি। এটি চীনের জন্য দুঃস্বপ্ন এবং এটি একটি ভালো বিনিয়োগ।

সিনেটর গ্রাহাম দাবি করেন, আগামী দুই সপ্তাহে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা আরও বাড়তে পারে। তিনি বলেন, ইরানের বর্তমান শাসকগোষ্ঠী ‘পতনের পথে’ এবং যুক্তরাষ্ট্র তাদের ‘পুরোপুরি ধ্বংস করে দেবে’। এ সময় তিনি গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির কথাও উল্লেখ করে বলেন, ভবিষ্যতে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রকে আর কেউ হুমকি দিতে পারবে না।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচির কারণে ইরান যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি। এই যুক্তি দেখিয়ে ট্রাম্প প্রশাসন ইরানে হামলার ন্যায্যতা তুলে ধরেছে। তবে অনেক বিশেষজ্ঞ বলছেন, এ ধরনের হামলার পক্ষে আন্তর্জাতিক আইনে সুস্পষ্ট কোনো ভিত্তি নেই এবং এটি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল হতে পারে।

মার্কিন রাজনীতিতে লিন্ডসে গ্রাহামকে অন্যতম যুদ্ধপন্থী নেতা হিসেবে বিবেচনা করা হয়। তিনি ২০০৩ সালের ইরাক যুদ্ধসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন সামরিক হস্তক্ষেপের পক্ষে অবস্থান নিয়েছিলেন।

ফক্স নিউজের সাক্ষাৎকারে গ্রাহাম মধ্যপ্রাচ্যের পাশাপাশি কিউবা নিয়েও ইঙ্গিত দেন। তিনি বলেন, আমার ক্যাপে লেখা আছে ‘ফ্রি কিউবা’। অপেক্ষা করুন-কিউবার মুক্তি আসন্ন।

সময়ের আলো/আআ
  বিষয়:   ইরান  পতন  অর্থ  আয়  মার্কিন  সিনেটর 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: