ইসরায়েলে বিরতিহীনভাবে বাজছে সাইরেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েলর মধ্যাঞ্চল এবং হাইফাসহ উত্তরের শহরগুলো ইরান এবং লেবাননের হিজবুল্লাহর পক্ষ থেকে চালানো রকেট হামলায় রণক্ষেত্রে পরিণত হয়েছে। এতে বিরতিহীনভাবে

2026-03-09T23:12:57+00:00
2026-03-09T23:12:57+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইসরায়েলে বিরতিহীনভাবে বাজছে সাইরেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১১:১২ পিএম 
সংগৃহীত ছবি
ইসরায়েলর মধ্যাঞ্চল এবং হাইফাসহ উত্তরের শহরগুলো ইরান এবং লেবাননের হিজবুল্লাহর পক্ষ থেকে চালানো রকেট হামলায় রণক্ষেত্রে পরিণত হয়েছে। এতে বিরতিহীনভাবে হামলার সতর্ক সংকেত বা সাইরেন বেজে উঠেছে।

সোমবার (৯ মার্চ) ইরানের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর সূত্রে এ তথ্য জানা গেছে। 

আইআরজিসি এই দফায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানা গেছে।


হামলার পরপরই, ইসরায়েলের আক্রান্ত এলাকাগুলোতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটতে শুরু করে এবং এর সঙ্গে পাল্লা দিয়ে বাজতে থাকে বিমান হামলার সতর্ক সংকেত।

ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৌশলগত অঞ্চল হিসেবে পরিচিত মধ্যাঞ্চলকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। উল্লেখ্য, এই এলাকায় ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় ৪৪ শতাংশ মানুষ বসবাস করে।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   ইসরায়েল  সাইরেন 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: