ইরানের পক্ষে পোস্ট দেওয়ায় বাহরাইনে বাংলাদেশি গ্রেফতার

সময়ের আলো ডেস্ক

প্রবাস

ইরানের পক্ষে পোস্ট করায় বাংলাদেশিসহ ৬ প্রবাসীকে গ্রেফতার করেছে বাহরাইনের পুলিশ।যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম

2026-03-10T03:00:17+00:00
2026-03-10T03:00:17+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
প্রবাস
ইরানের পক্ষে পোস্ট দেওয়ায় বাহরাইনে বাংলাদেশি গ্রেফতার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৩:০০ এএম 
বাহরাইনে গ্রেফতার হওয়া বাংলাদেশি মোহাম্মদ ইসরাফিল মীর। সংগৃহীত ছবি
ইরানের পক্ষে পোস্ট করায় বাংলাদেশিসহ ৬ প্রবাসীকে গ্রেফতার করেছে বাহরাইনের পুলিশ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেন তারা।  

তাদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন। বাকি ৫ জন পাকিস্তানি নাগরিক বলে জানা গেছে। গ্রেফতার হওয়া বাংলাদেশির নাম মোহাম্মদ ইসরাফিল মীর।

Advertisement
সোমবার (৯মার্চ) বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ খবর নিশ্চিত করেছে বাহরাইন নিউজ এজেন্সি।
 
বাহরাইনের জেনারেল ডিরেক্টরেট অব অ্যান্টি-করাপশন, ইকোনমিক অ্যান্ড ইলেকট্রনিক সিকিউরিটির অধীনে থাকা অ্যান্টি-সাইবারক্রাইম ডিরেক্টরেট তাদেরকে গ্রেফতার করে।


বাহরাইন নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ‘ইরানের আগ্রাসনের পরবর্তী পরিস্থিতির ভিডিও ধারণ, প্রকাশ বা পুনরায় শেয়ার করার অভিযোগে ছয়জন এশীয় নাগরিককে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। 

অভিযুক্তরা এসব ভিডিওতে ওই শত্রুতাপূর্ণ কর্মকাণ্ডের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে, যা দেশের নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার মতো আচরণ হিসেবে বিবেচিত হয়েছে।’

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অভিযুক্তদের পাবলিক প্রসিকিউশনের কাছে সোপর্দ করা হয়েছে।’

সময়ের আলো/এআর
  বিষয়:   ইরান  বাহরাইন  বাংলাদেশি  গ্রেফতার 


Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: