মালয়েশিয়ায় হাইকমিশনের হস্তক্ষেপে বকেয়া বেতন পেলেন ১২৬ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক

প্রবাস

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের হস্তক্ষেপে বকেয়া বেতন পেলেন ১২৬ জন প্রবাসী বাংলাদেশি শ্রমিক। তারা দেশটির পাহাং রাজ্যের প্লাইউড প্রস্তুতকারক প্রতিষ্ঠান মেনটাকাব

2026-08-23T15:12:09+00:00
2026-08-23T15:14:00+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
প্রবাস
মালয়েশিয়ায় হাইকমিশনের হস্তক্ষেপে বকেয়া বেতন পেলেন ১২৬ বাংলাদেশি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৩:১২ পিএম  আপডেট: ২৩.০৮.২০২৬ ৩:১৪ পিএম
৩ মাসের বকেয়ার প্রথম বেতন পরিশোধ করেছে কোম্পানিটি। ছবি : সংগৃহীত
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের হস্তক্ষেপে বকেয়া বেতন পেলেন ১২৬ জন প্রবাসী বাংলাদেশি শ্রমিক। তারা দেশটির পাহাং রাজ্যের প্লাইউড প্রস্তুতকারক প্রতিষ্ঠান মেনটাকাব ভিনিয়ার অ্যান্ড প্লাইউড এসডিএন বিএইচডিতে কর্মরত।

শুক্রবার (২১ আগস্ট) ৩ মাসের বকেয়ার প্রথম বেতন পরিশোধ করে কোম্পানিটি। 

প্রতিষ্ঠানটির বাংলাদেশিসহ প্রায় ২৫০ জন অভিবাসী শ্রমিক জানিয়েছিলেন, তিন মাসেরও বেশি সময় ধরে তাদের বেতন দেওয়া হয়নি। যার ফলে তাদের এবং দেশে থাকা তাদের পরিবার আর্থিক সংকটে দিন পার করছেন। 


কোম্পানির একজন বাংলাদেশি শ্রমিক ১১ আগস্ট হাইকমিশনে ফোন করে তাদের সমস্যার কথা জানান। এছাড়া, এ নিয়ে সংবাদমাধ্যমেও খবর প্রকাশিত হয়। খবর পেয়ে জরুরি ভিত্তিতে বিষয়টি সমাধানের জন্য দূতাবাস থেকে নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করা হয়। তারপর সমস্যা সমাধানের আশ্বাসে শ্রমিকদের শান্ত থাকার আহ্বান জানায় দূতাবাস। এরপর ১৩ আগস্ট দূতাবাস, নিয়োগকর্তা এবং কর্মী প্রতিনিধিদের সমন্বয়ে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে কোম্পানির প্রতিনিধি দূতাবাসের প্রতিনিধি দলকে প্রতিশ্রুতি দেয় ৩ কিস্তিতে ৩ মাসের বকেয়া বেতন পরিশোধ করবে। সেই অনুযায়ী শুক্রবার বেতনের প্রথম কিস্তি পরিশোধ করা হয়। বাকি দুই মাসের বকেয়া চলতি মাসের ২৮ তারিখ এবং সেপ্টেম্বর মাসের ১০ তারিখে পরিশোধ করবে। 

এদিকে, বকেয়া বেতনের ১ম কিস্তি পেয়ে দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ভুক্তভোগী শ্রমিকরা। তাদের মতে, দূতাবাসের সহায়তা না পেলে বেতন পাওয়ার কোনো সম্ভাবনা ছিল না। কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য তারা দূতাবাসের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। 

অন্যদিকে, দূতাবাসের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে, মালয়েশিয়ায় থাকা সব বাংলাদেশি শ্রমিকদের বেতন না পাওয়াসহ যেকোনো কঠিন পরিস্থিতিতে আন্দোলন, ধর্মঘট থেকে বিরত থাকার। কেননা, একটি ন্যায্য দাবির জন্য দেশটির শ্রম আইন ভঙ্গ করলে ক্ষতিগ্রস্ত শ্রমিকরা ন্যায় বিচার পেতে বাধাগ্রস্ত হন।

সময়ের আলো/মহু

  বিষয়:   মালয়েশিয়া  হাইকমিশন  বকেয়া  বেতন  বাংলাদেশি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: