সংযুক্ত আরব আমিরাতে ঢাকা ইভেন্ট ফেস্টিভ্যাল ২০২৬

ইউএই সংবাদদাতা

প্রবাস

সংযুক্ত আরব আমিরাতের প্রাদেশিক শহর আজমানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঢাকা ইভেন্ট ফেস্টিভ্যাল ২০২৬। দিনব্যাপী

2026-08-23T23:10:17+00:00
2026-08-23T23:10:17+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
প্রবাস
সংযুক্ত আরব আমিরাতে ঢাকা ইভেন্ট ফেস্টিভ্যাল ২০২৬
ইউএই সংবাদদাতা
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ১১:১০ পিএম 
সংযুক্ত আরব আমিরাতে ঢাকা ইভেন্ট ফেস্টিভ্যাল ২০২৬। ছবি : সময়ের আলো
সংযুক্ত আরব আমিরাতের প্রাদেশিক শহর আজমানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঢাকা ইভেন্ট ফেস্টিভ্যাল ২০২৬। দিনব্যাপী মেলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনুর রশিদ ও তায়েব আহমেদ আনোয়ার। মামুনুর রশিদ বলেন, সংযুক্ত আরব আমিরাত সরকার প্রবাসীদের জন্য একটি নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করেছে। এখানে বসবাসরত প্রত্যেক বাংলাদেশির উচিত দেশটির আইন-কানুনের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল থাকা এবং সকল নিয়ম যথাযথভাবে মেনে চলা। এর মধ্য দিয়েই প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।

সভাপতির বক্তব্যে শাহাদাত হোসেন বলেন, এটি কোনো নির্দিষ্ট অঞ্চলের অনুষ্ঠান নয়, এটি আমিরাতে বসবাসরত সকল বাংলাদেশির মিলনমেলা। আমাদের মূল লক্ষ্য একটাই - ভেদাভেদ ভুলে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করা। আপনাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই প্রমাণ করে, আমরা এক এবং ঐক্যবদ্ধ।


কমিউনিটি নেতা মোহাম্মদ ইয়াকুব সৈনিক বলেন, সংযুক্ত আরব আমিরাত আমাদেরকে সম্মান, নিরাপত্তা এবং কর্মসংস্থানের যে সুযোগ দিয়েছে, তার জন্য আমরা কৃতজ্ঞ। এই দেশের আইনকে সম্মান করা আমাদের শুধু আইনি বাধ্যবাধকতা নয়, এটি আমাদের নৈতিক দায়িত্বও বটে। একজন প্রবাসীর সুনাম মানে পুরো বাংলাদেশের সুনাম।

আয়োজক সংস্থা ঢাকা ইভেন্ট ম্যানেজমেন্ট জানায়, ভবিষ্যতেও প্রবাসীদের ঐক্য ও সাংস্কৃতিক বন্ধনকে শক্তিশালী করতে এ ধরনের ইতিবাচক উদ্যোগ অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তা তায়েব আহমেদ আনোয়ার। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যবসায়ী, পেশাজীবী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সময়ের আলো/আতা
  বিষয়:   সংযুক্ত আরব আমিরাত  ঢাকা ইভেন্ট ফেস্টিভ্যাল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: