রাশিয়ার গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ১ বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রবাস

রাশিয়ার আমুর অঞ্চলে ‘আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে’ (এজিসিসি) ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি

2026-08-27T23:15:26+00:00
2026-08-27T23:18:38+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রবাস
রাশিয়ার গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ১ বাংলাদেশি নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১১:১৫ পিএম  আপডেট: ২৭.০৮.২০২৬ ১১:১৮ পিএম
আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্স-এ ভয়াবহ অগ্নিকাণ্ড। সংগৃহীত ছবি
রাশিয়ার আমুর অঞ্চলে ‘আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে’ (এজিসিসি) ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। এ ঘটনায় আরও এক বাংলাদেশি নিখোঁজ এবং সাতজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মস্কোয় বাংলাদেশ দূতাবাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

দূতাবাস ও স্থানীয় সূত্রে জানা যায়, মস্কো থেকে প্রায় সাত হাজার কিলোমিটার দূরে রাশিয়ার আমুর অঞ্চলে চীনা প্রতিষ্ঠান সিনোপেক ইঞ্জিনিয়ারিং গ্রুপের তত্ত্বাবধানে থাকা ওই গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে পাইপলাইনের স্থায়িত্ব পরীক্ষা (টেস্টিং) করার সময় পাইপ ফেটে হঠাৎ আগুন ধরে যায়। একপর্যায়ে পাইপলাইনের চেক ভালভ পুড়ে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

এ ঘটনায় নিহত বাংলাদেশির নাম জাকির হোসেন। তার বাড়ি কিশোরগঞ্জে। পরিবারের আর্থিক সচ্ছলতার আশায় রাশিয়ায় পাড়ি জমানো জাকিরের আকস্মিক মৃত্যুতে স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।


দুর্ঘটনার পর রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। হতাহত বাংলাদেশি নাগরিকদের পরিচয় শনাক্ত, আহতদের চিকিৎসা নিশ্চিত এবং নিখোঁজদের উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দূতাবাস। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   রাশিয়া  গ্যাস পাইপলাইন  বিস্ফোরণ  বাংলাদেশি  নিহত 


Advertisement
Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: