পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সময়ের আলো ডেস্ক

খেলা

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।বুধবার (১১ মার্চ) মিরপুর শেরেবাংলা জাতীয়

2026-03-11T14:00:44+00:00
2026-03-11T14:00:44+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
খেলা
পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ২:০০ পিএম   (ভিজিট : ১১১)
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ। ছবি : ক্রিকেইনফো
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

বুধবার (১১ মার্চ) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচ দিয়েই দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে স্বাগতিকরা।

গত কয়েক মাসে ঘরোয়া ক্রিকেটে ব্যস্ত সময় কাটালেও আন্তর্জাতিক ম্যাচ না থাকায় এক ধরনের বিরতিই কাটিয়েছে বাংলাদেশ দল। বিপিএল, অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ও বিসিএল ওয়ানডে টুর্নামেন্টে ক্রিকেটাররা নিয়মিত খেললেও জাতীয় দলের হয়ে মাঠে নামা হয়নি তাদের। ফলে পাকিস্তানের বিপক্ষে এই সিরিজকে নতুনভাবে যাত্রা শুরুর সুযোগ হিসেবেই দেখছে টাইগাররা।

বিশেষ করে সামনে রয়েছে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের লড়াই। সেই লক্ষ্য সামনে রেখে র‍্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান শক্ত করতে প্রতিটি সিরিজে ভালো ফল পাওয়াটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আগেই জানিয়েছেন, চলতি বছরে তাদের সামনে রয়েছে ২২টি ওয়ানডে ম্যাচ, যা দলের জন্য বড় সুযোগ।
আরও পড়ুন

এই সিরিজে দলে ফিরেছেন লিটন দাস ও আফিফ হোসেন। সাম্প্রতিক সময়ে ওয়ানডে ক্রিকেটে ছন্দে না থাকলেও স্পিনের বিপক্ষে লিটনের দক্ষতা বিবেচনায় তাকে আবার দলে জায়গা দেওয়া হয়েছে। দলের কোচ ফিল সিমন্স মনে করেন, পাঁচ নম্বর ব্যাটিং পজিশনে খেললে উইকেটকিপিংয়ের পর কিছুটা বিশ্রাম পাবেন লিটন।

অন্যদিকে পাকিস্তানও টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা কাটিয়ে ওয়ানডে ক্রিকেটে নতুনভাবে দল সাজিয়েছে। এই সিরিজে তাদের দলে রয়েছেন ছয়জন অভিষিক্ত ক্রিকেটার, যাদের বেশিরভাগই টপ অর্ডারের ব্যাটার। তাদের মধ্যে সবচেয়ে পরিচিত নাম সাহিবজাদা ফারহান, যিনি সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে নজর কেড়েছেন।

বাংলাদেশের জন্য বড় ভরসা বোলিং বিভাগ। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেনের সঙ্গে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও স্পিনার তানভীর ইসলাম আছেন আক্রমণে। প্রয়োজনে পেস বিভাগে বিকল্প হিসেবে প্রস্তুত আছেন শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

মিরপুরের উইকেট নিয়েও রয়েছে আলোচনা। সাম্প্রতিক সিরিজে এই মাঠে স্পিনাররাই বেশি প্রভাব ফেলেছেন। তবে দুই দলের কোচের মতে, এবারের উইকেট তুলনামূলক ভালো এবং ব্যাটিংয়ের জন্য কিছুটা সহায়ক হতে পারে। যদিও আবহাওয়ার পূর্বাভাসে বিকেলে বৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে।

এএডি/


  বিষয়:   পাকিস্তান  টস  ফিল্ডিং  বাংলাদেশ  ক্রিকেট 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: