ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নিয়োগকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস।
বুধবার (১১ মার্চ) বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সংগঠনটি প্রত্যাশা করে ইরানের নতুন নেতৃত্বেই যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে চলমান সংঘাতে বিজয়ী হবে।
সংগঠনটির মুখপাত্র হাজেম কাসেম এক বিবৃতিতে বলেন, ঔদ্ধত্যবাদী শক্তি ইসরাইল ও আমেরিকার আগ্রাসনকে পরাস্ত করে ইরানি জনগণের সাফল্য কামনা করি।
ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদও অন্য এক বিবৃতিতে মোজতবা খামেনির নিয়োগকে স্বাগত জানিয়েছে।
বিশ্বের সব মুক্ত মানুষ আপনাদের পাশে রয়েছে বলেও আশ্বাস দিয়েছে সংগঠনটি।
সময়ের আলো/আরবিএন