তেজগাঁওয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর তেজগাঁওয়ে পিকআপ ভ্যান ধাক্কায় নুরনবী (১৪) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।বুধবার (১১ মার্চ) বিকেল ৪টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল ১৪

2026-03-11T23:14:56+00:00
2026-03-11T23:14:56+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
তেজগাঁওয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় শিক্ষার্থী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১১:১৪ পিএম 
গ্রাফিক : সময়ের আলো
রাজধানীর তেজগাঁওয়ে পিকআপ ভ্যান ধাক্কায় নুরনবী (১৪) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

বুধবার (১১ মার্চ) বিকেল ৪টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল ১৪ নম্বর কালাম মিয়ার বস্তির সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন। 

মৃত নুরনবীর বাবা রফিকুল ইসলাম জানান, তাদের বাড়ি চাপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায়। তারা ১৪ নম্বর কালাম বস্তিতে থাকেন। তিনি নিজে দিনমজুরের কাজ করেন। নুরনবী স্থানীয় একটি স্কুলের ৮ম শ্রেণিতে পড়ত।


বিকেলে বাবার কাছে খেলার কথা বলে বাসা থেকে বের হয় নুরনবী। কিছুক্ষণ পরই এলাকাবাসীর মাধ্যমে খবর পাই, বস্তির সামনের রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপভ্যান তাকে ধাক্কা দিয়ে চলে গেছে। পরে তিনি সেখান থেকে ছেলেকে হাসপাতালে নিয়ে আসেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি তেজগাঁও শিল্পাঞ্চল থানা তদন্ত করছে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   তেজগাঁও  পিকআপ ভ্যান  শিক্ষার্থী নিহত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: