সিটিকে উড়িয়ে দিল রিয়াল

সময়ের আলো ডেস্ক

খেলা

চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে বড় ধাক্কা খেল ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। স্পেনের রাজধানীতে দারুণ এক রাত উপহার দিয়ে রিয়াল মাদ্রিদ

2026-03-12T09:47:47+00:00
2026-03-12T09:47:47+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
সিটিকে উড়িয়ে দিল রিয়াল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৯:৪৭ এএম 
ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ। ছবি : সংগৃহীত
চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে বড় ধাক্কা খেল ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। স্পেনের রাজধানীতে দারুণ এক রাত উপহার দিয়ে রিয়াল মাদ্রিদ ৩-০ ব্যবধানে হারিয়েছে সিটিকে। ম্যাচের পুরো আলো কেড়ে নেন উরুগুইয়ান মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে, যিনি ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেন এই গুরুত্বপূর্ণ ম্যাচেই।

ম্যাচের আগে দুশ্চিন্তায় ছিল রিয়াল শিবির। দলের কয়েকজন গুরুত্বপূর্ণ তারকা- কিলিয়ান এমবাপে ও জুড বেলিংহ্যাম- চোটের কারণে মাঠের বাইরে ছিলেন। তবে সেই শঙ্কা দূর করে প্রথমার্ধেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন ভালভার্দে।

ম্যাচের ২০ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন ভালভার্দে। গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা অনেকটা এগিয়ে এসে বল ক্লিয়ার করতে গিয়ে ভারসাম্য হারালে সুযোগ নেন উরুগুইয়ান মিডফিল্ডার। ফাঁকা জালে সহজেই বল জড়িয়ে দেন তিনি।

মাত্র সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ভালভার্দে। এবার ভিনিসিয়ুস জুনিয়র-এর তৈরি আক্রমণ থেকে ডি-বক্সে ঢুকে দারুণ কোণাকুণি শটে গোল করেন তিনি। ৪২ মিনিটে ব্রাহিম দিয়াজের ভাসানো বল থেকে ঠাণ্ডা মাথায় ফিনিশিং করে হ্যাটট্রিক পূর্ণ করেন ভালভার্দে। এর মধ্য দিয়ে সিনিয়র ক্যারিয়ারে প্রথমবারের মতো তিন গোলের কীর্তি গড়েন এই মিডফিল্ডার।
আরও পড়ুন

ম্যাচে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল সিটি। তাদের দখলে ছিল প্রায় ৫৮ শতাংশ পজেশন এবং ৯টি শটের মধ্যে ৫টি ছিল লক্ষ্যে। অন্যদিকে রিয়াল ১১টি শট নিয়ে ৭টি লক্ষ্যভেদ করে। কার্যকর ফিনিশিংয়ের কারণেই বড় জয় পায় স্প্যানিশ ক্লাবটি।

বিরতির পরও আক্রমণ চালিয়ে যায় রিয়াল। তবে এবার গোলরক্ষক দোন্নারুমা কয়েকটি সুযোগ নষ্ট করেন। ৫৬ মিনিটে পেনাল্টি পেয়েও গোল করতে পারেননি ভিনিসিয়ুস। তার দুর্বল শট সহজেই ঠেকান সিটি গোলরক্ষক।

অন্যদিকে সিটির হয়ে প্রায় গোল পেয়ে গিয়েছিলেন আর্লিং হালান্ড। তবে শেষ মুহূর্তে দারুণ স্লাইডে নিশ্চিত গোল ঠেকান অ্যান্টোনিও রুডিগার। পরে নিকো ও’রাইলির শটও ঠেকিয়ে দেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া।

প্রথম লেগে তিন গোলের বড় ব্যবধানে পিছিয়ে পড়ায় এখন কঠিন চ্যালেঞ্জের মুখে সিটি। আগামী মঙ্গলবার ইংল্যান্ডের ম্যানচেস্টারে নিজেদের মাঠে দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে তারা।

অন্যদিকে বার্নাব্যুর এই জয়ের নায়ক ভালভার্দে প্রমাণ করে দিলেন- মিডফিল্ড থেকেও ম্যাচের ভাগ্য একাই বদলে দেওয়া সম্ভব।

এএডি/


  বিষয়:   সিটি  রিয়াল  ফুটবল  ম্যানচেস্টার  খেলা 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: