ইসরায়েল থেকে স্থায়ীভাবে রাষ্ট্রদূত প্রত্যাহার করল স্পেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে স্পেন নতুন কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে। দেশটি ইসরায়েলে নিযুক্ত তাদের স্থায়ী রাষ্ট্রদূতের পদই বাতিল করে দিয়েছে, যা

2026-03-12T10:57:43+00:00
2026-03-12T10:57:43+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইসরায়েল থেকে স্থায়ীভাবে রাষ্ট্রদূত প্রত্যাহার করল স্পেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১০:৫৭ এএম 
ইসরায়েল থেকে স্থায়ীভাবে রাষ্ট্রদূত প্রত্যাহার করল স্পেন। ছবি : এএফপি
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে স্পেন নতুন কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে। দেশটি ইসরায়েলে নিযুক্ত তাদের স্থায়ী রাষ্ট্রদূতের পদই বাতিল করে দিয়েছে, যা দুই দেশের সম্পর্কের অবনতির আরেকটি বড় ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

মঙ্গলবার (১০ মার্চ) প্রকাশিত সরকারি গেজেটে স্পেন আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানায়। ঘোষণায় বলা হয়, তেলআবিবে স্পেনের স্থায়ী রাষ্ট্রদূতের পদ বিলুপ্ত করা হয়েছে।

স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আপাতত তেলআবিব-এ অবস্থিত স্প্যানিশ দূতাবাসের দায়িত্ব পালন করবেন একজন চার্জ দ্য অ্যাফেয়ার্স। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
আরও পড়ুন

বিশ্লেষকদের মতে, গাজা উপত্যকায় চলমান সংঘাত ঘিরেই মূলত স্পেন ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক টানাপড়েন শুরু হয়। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে কেন্দ্র করে মাদ্রিদের অবস্থান শুরু থেকেই ছিল কঠোর সমালোচনামূলক। এর ফলে ধীরে ধীরে মাদ্রিদ ও তেলআবিবের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।

গত বছরই ইসরায়েলের বিরুদ্ধে একাধিক কঠোর সিদ্ধান্ত নেয় স্পেন। এর মধ্যে ছিল- ইসরায়েলে অস্ত্র রফতানি নিষিদ্ধ করা, গাজায় যুদ্ধাপরাধে অভিযুক্তদের স্পেনে প্রবেশে নিষেধাজ্ঞা, পশ্চিম তীর ও গাজার অবৈধ ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানি বন্ধ।

এএডি/
  বিষয়:   ইসরায়েল  রাষ্ট্রদূত  স্পেন  গাজা  ফিলিস্তিন 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: