৭ বছর পর উল্কার মিউজিক ভিডিও

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

৭ বছর পর এলো কণ্ঠশিল্পী উল্কা হোসেনের নতুন মিউজিক ভিডিও ‘খোঁপায় জবা ফুল’। ঈদ উপলক্ষে বৃহস্পতিবার সংগীতা মিউজিকের ব্যানার থেকে

2026-03-13T04:46:07+00:00
2026-03-13T04:46:07+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
৭ বছর পর উল্কার মিউজিক ভিডিও
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৪:৪৬ এএম 
৭ বছর পর উল্কার মিউজিক ভিডিও। ছবি : সংগৃহীত
৭ বছর পর এলো কণ্ঠশিল্পী উল্কা হোসেনের নতুন মিউজিক ভিডিও ‘খোঁপায় জবা ফুল’। ঈদ উপলক্ষে বৃহস্পতিবার সংগীতা মিউজিকের ব্যানার থেকে গানটি প্রকাশ হয়েছে। 

গানটি সুর এবং সংগীত আয়োজন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক শফিক তুহিন এবং লিখেছেন সুদীপ কুমার দ্বীপ।

এর আগে প্রায় সাত বছর পর এর আগে ২০১৯ সালে আইয়ুব বাচ্চুর সুরে উল্কার একটি মৌলিক গানের মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছিল। বরাবরের মতো এবারের নতুন গানটির মডেল হয়েছেন শিল্পী নিজেই।

শুধু কণ্ঠশিল্পীই নন উল্কা হোসেন একাধারে অভিনেত্রী, মডেল ও উপস্থাপক। অভিনয় করেছেন মোস্তফা সরয়ার ফারুকী, অমিতাভ রেজা, আদনান আল রাজীবসহ দেশসেরা নামকরা নির্মাতাদের নির্দেশনায়।

উল্কা হোসেন বলেন, ‘আমি দেশসেরা নির্মাতাদের পরিচালনায় যেমন অভিনয় করেছি তেমন আলাউদ্দীন আলী, শেখ সাদী খান, রাজা হোসেন, আইয়ুব বাচ্চুর সুরেও গান করেছি। 

এটি অনেক বড় পাওয়া মনে হয়। শফিক তুহিনের সুরে এবারের গানটি আমার ক্যারিয়ারে ভিন্নমাত্রা যোগ করবে। কথা ও সুর মিলিয়ে একটি সুন্দর গানে কণ্ঠ দিয়েছি। দৃষ্টিনন্দন ভিডিও যুক্ত হয়েছে গানটিতে। আশা করছি খোঁপায় জবা ফুল সবার ভালো লাগবে। গান, মডেলিং কিংবা অভিনয় সব মিলিয়ে আমি সারা জীবন কাজের মধ্যে থাকতে চাই।’

এফআর
  বিষয়:   বছর  উল্কা  মিউজিক ভিডিও 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: