সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বড় ব্যবধানে হারল বাংলাদেশ। এই জয়ে সিরিজে সমতা ফেরাল পাকিস্তান। রান তাড়া করতে গিয়ে বাংলাদেশ অলআউট ১১৪ রানে।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৩২ ওভারে ২৪৩ রান করতে হতো বাংলাদেশকে।
সাদাকাত-হ্যারিস রউফের বোলিং তোপে বাংলাদেশ হেরেছে ১২৮ রানে। সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানও ১১৪ রানে অলআউট হয়েছিল।
ব্যাটিং-বোলিং দুই বিভাগেই আলো ছড়িয়েছেন সাদাকাত। মাত্র ৪৬ বলে ৭৫ রান করার পর ৩ উইকেট নিয়ে তিনিই ম্যাচের সেরা পারফর্মার। আবরারের জায়গায় সুযোগ পাওয়া পেসার হারিস রউফও নেন ৩ উইকেট।
রান তাড়ায় লিটন ও হৃদয় কিছু দারুণ শট খেললেও লিটন ৪১ রান করে ফেরার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। শেষ ৪১ রানে বাংলাদেশ হারিয়েছে ৭ উইকেট।
সময়ের আলো/এআর