জন্মদিনে বিশেষ কিছু হতে যাচ্ছে

মাসুদুর রহমান

আনন্দ সময়

ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। কয়েক মাস আগে বিয়ে করে শুরু করেছেন নতুন জীবন। আজ তার জন্মদিন।বিয়ের পর প্রথম জন্মদিন। দিনটি

2026-03-14T02:05:17+00:00
2026-03-14T02:05:17+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
জন্মদিনে বিশেষ কিছু হতে যাচ্ছে
মাসুদুর রহমান
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ২:০৫ এএম 
অভিনেত্রী শবনম ফারিয়া। ছবি : সংগৃহীত
ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। কয়েক মাস আগে বিয়ে করে শুরু করেছেন নতুন জীবন। আজ তার জন্মদিন।

বিয়ের পর প্রথম জন্মদিন। দিনটি কীভাবে কাটাবেন?
আসলে আমি নিজেও জানি না এবারের জন্মদিনটা কীভাবে কাটবে। প্রতিবার পরিবারের সঙ্গে দিনটি পার করলেও এবার হচ্ছে না। মাকে ছাড়া এবারই প্রথম জন্মদিন কাটবে আমার। কারণ আমি থাকব শ্বশুরবাড়ি। যদিও কোনো একসময় মায়ের সঙ্গে দেখা করে আসব। তবে অনুমান করতে পারছি এবারের জন্মদিনে বিশেষ কিছু হতে যাচ্ছে। শ্বশুরবাড়ির লোকজন, কাছের কয়েকজন বন্ধু মিলে চমকে দেওয়ার মতোই কিছু করছে বলে মনে হচ্ছে। এসব বিষয় আমাকে একদম জানানো হচ্ছে না।

ঈদের নাটকে কাজ করছেন কি?
ঈদের জন্য বঙ্গর একটি প্রজেক্টে কাজ করেছি। জ্ঞানীগুণী সিরিজের পৃথক গল্পের পাঁচটি নাটকে অভিনয় করেছি। প্রতিটি চরিত্রই আলাদা। এটি পরিচালনা করেছেন ইমন। এর বাইরে ঈদের আর কোনো কাজ করা হয়নি।

এত কম কাজ কেন?
ক্যারিয়ারে লম্বা একটা সময় পার হয়ে গেছে। এখন সব ধরনের কাজে নিজেকে জড়ানো ঠিক নয় বলে মনে করি। তাই বেছে বেছে খুব কম অভিনয় করা হয়। প্রত্যেক শিল্পীই একটু সিনিয়র হলে বেছে বেছে কাজ করেন। শুধু অভিনয় কিংবা রোজগারের জন্য চাইলে কাজ করা যায়। প্রস্তাবও আসে। কিন্তু আমি তা চাই না। এখন আসলেও নতুনদের সময়। নতুনদের আগমনে সিনিয়ররা সুযোগ করে দেবেন, ওরা বেশি কাজ করবে এটাই স্বাভাবিক। এ ছাড়া চাকরির পাশাপাশি সংসারজীবনেও সময় দিতে হয়। এর ফাঁকে দুয়েকটি নাটকে অভিনয় করাই আমার জন্য যথেষ্ট।
আরও পড়ুন

নতুনরা কেমন করছে?
সত্যি বলতে নাটক-সিনেমা দেখার সুযোগ হয় না। ব্যস্ততার ফাঁকে যতটুকু দেখা হয় তাতে নতুনরা ভালো করছে বলে আমার ধারণা। ‘উৎসব’ সিনেমায় সাদিয়া আয়মানের অভিনয় আমাকে মুগ্ধ করেছে। এ ছাড়া কেয়া পায়েল, মুশফিক ফারহানসহ আরও কয়েকজনের অভিনয় ভালো লাগে। নতুনরা আরও ভালো করবে।

এই সময়ের নাটক কতটা দর্শক গ্রহণযোগ্যতা পাচ্ছে বলে মনে করেন?
নিয়মিত নাটক না দেখলে বিচার করা কঠিন। তবে সংখ্যায় কম হলেও মানসম্মত নাটক হচ্ছে, দর্শক উপভোগ করছেন। ভালো বাজেটে বড় আয়োজনেও নাটক হচ্ছে এখন। কয়েকজন ভালো নির্মাতা নিজেদের প্রমাণ করছেন। সব মিলিয়ে আমি ইতিবাচক দিকটাই বলব।

সংসারজীবন কেমন চলছে?
আলহামদুলিল্লাহ। অনেক ভালো চলছে সংসারজীবন। শ্বশুরবাড়ির লোকজন খুব আপন করে নিয়েছেন আমায়। স্বামী হিসেবে যাকে পেয়েছি সে অত্যন্ত সহজ-সরল ও আন্তরিক আত্মার মানুষ।

এবারের ঈদের পরিকল্পা নিয়ে বলুন?
আপাতত কোনো পরিকল্পনা নেই। বিয়ের পর প্রথম ঈদ। উত্তরায় শ্বশুরবাড়িতে ঈদ করব। ঈদের ছুটি কীভাবে কাটবে তা হয়তো চাঁদরাতে দুজনে মিলে পরিকল্পনা করা হবে। 

এএডি/


  বিষয়:   জন্মদিন  অভিনেত্রী  শবনম ফারিয়া 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: