বইমেলায় জলজট, ভোগান্তিতে প্রকাশক-দর্শনার্থীরা

নিজস্ব প্রতিবেদক

সাহিত্য

অমর একুশে বইমেলা প্রাঙ্গণে শুক্রবারের বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছেন প্রকাশক ও দর্শনার্থীরা। স্টলের সামনে পানি জমে থাকায় অনেক জায়গায়

2026-03-14T20:04:39+00:00
2026-03-14T20:04:39+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সাহিত্য
বইমেলায় জলজট, ভোগান্তিতে প্রকাশক-দর্শনার্থীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৮:০৪ পিএম   (ভিজিট : ৯৪)
সংগৃহীত ছবি
অমর একুশে বইমেলা প্রাঙ্গণে শুক্রবারের বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছেন প্রকাশক ও দর্শনার্থীরা। স্টলের সামনে পানি জমে থাকায় অনেক জায়গায় বই নিচে রাখা যাচ্ছে না বলে অভিযোগ করছেন প্রকাশকরা।

শনিবার (১৪ মার্চ) দুপুরের পরে মেলা প্রাঙ্গণের বিভিন্ন অংশ ঘুরে দেখা যায়, আগের দিন সন্ধ্যায় হওয়া বৃষ্টির পানি এখনও অনেক স্থানে জমে আছে। বিশেষ করে কিছু স্টলের সামনে কাদাপানি জমে থাকায় চলাচলে অসুবিধা হচ্ছে। এতে বই প্রদর্শন ও বিক্রির কাজও ব্যাহত হচ্ছে।

কয়েকজন প্রকাশক জানান, স্টলের সামনে পানি জমে থাকায় বই নিচে রাখা যাচ্ছে না। বাধ্য হয়ে বই উঁচুতে সাজিয়ে রাখতে হচ্ছে। এতে স্টলের ভেতরে জায়গা কমে যাচ্ছে এবং বই দেখাতে অসুবিধা হচ্ছে।


মেলায় আসা দর্শনার্থীরাও জলাবদ্ধতার কারণে কিছুটা ভোগান্তিতে পড়ছেন। কাদা ও জমে থাকা পানির কারণে অনেকেই স্টলের সামনে যেতে দ্বিধা করছেন। ফলে কিছু স্টলে ক্রেতা কম দেখা গেছে। এদিকে অনেক স্টলের বই ভিজে গেছ। সেগুলো রোদে দিতেও দেখা যায়।

প্রকাশকদের দাবি, বৃষ্টির পর দ্রুত পানি সরানোর ব্যবস্থা না থাকায় এ ধরনের সমস্যা তৈরি হচ্ছে। 

সময়ের আলো/আআ


  বিষয়:   বই  মেলা  জলজট  ভোগান্তি  প্রকাশক  দর্শনার্থী 


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: