নেতানিয়াহু নিহতের গুঞ্জন, মুখ খুলল তার কার্যালয়

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

বেশ কিছুদিন ধরেসামাজিক যোগাযোগমাধ্যমইরানের হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিহতের গুঞ্জনে সয়লাব। নেটিজেনদের অনেকেই দাবি করছেন, নেতানিয়াহু নিহত হলেও বিষয়টিকে

2026-03-15T21:20:51+00:00
2026-03-15T21:20:51+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
নেতানিয়াহু নিহতের গুঞ্জন, মুখ খুলল তার কার্যালয়
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৯:২০ পিএম 
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ইরানের হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিহতের গুঞ্জনে সয়লাব। নেটিজেনদের অনেকেই দাবি করছেন, নেতানিয়াহু নিহত হলেও বিষয়টিকে লুকানোর চেষ্টা করছে ইসরায়েল। তবে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় এই দাবি নাকচ করেছে।

বিষয়টি নিয়ে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলুর এক সংবাদদাতা ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্তব্য চেয়েছিল। জবাবে কার্যালয়টি এ দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে উল্লেখ করেছে।

নেতানিয়াহুর কার্যালয় থেকে দেয়া বার্তায় হয়, ‘এগুলো ভুয়া খবর। প্রধানমন্ত্রী সম্পূর্ণ সুস্থ আছেন।’

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাদের হামলায় সেদিনই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা প্রাণ হারান। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে পাল্টা আঘাত হানা শুরু করে।

দুই সপ্তাহর বেশি সময় ধরে চলা এই যুদ্ধে পুরো মধ্যপ্রাচ্যে অচলাবস্থা তৈরি হয়েছে। তেল-গ্যাস উৎপাদন ও পরিবহনে বিঘ্নের ফলে বিশ্ব এখন জ্বালানি ইস্যুতে চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। এদিকে দুই পক্ষই যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ করে দেয়ায় সংকট আরও ঘনীভূত হচ্ছে।

/এমএইচআর 

  বিষয়:   ইসরায়েল  প্রধানমন্ত্রী  বেনিয়ামিন নেতানিয়াহু  নিহত  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: