ফ্যামিলি কার্ডের নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগ

টাঙ্গাইল সংবাদদাতা

সারাদেশ

টাঙ্গাইল সদর উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগ উঠেছে। রোববার (১৫ মার্চ) রাত ১২টার দিকে উপজেলার মুসলিম পাড়া

2026-03-16T21:30:47+00:00
2026-03-16T21:30:47+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
সারাদেশ
ফ্যামিলি কার্ডের নাম ভাঙিয়ে প্রতারণার অভিযোগ
টাঙ্গাইল সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৯:৩০ পিএম 
প্রতীকী ছবি
টাঙ্গাইল সদর উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার কথা বলে প্রতারণার অভিযোগ উঠেছে। রোববার (১৫ মার্চ) রাত ১২টার দিকে উপজেলার মুসলিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী গৃহিণী সাবিনা আক্তার অভিযোগ করে বলেন, ‘হঠাৎ একটি অপরিচিত নম্বর থেকে আমার কাছে ফোন আসে। ফোনে কথা বলার সময় প্রতারক নিজেকে ফ্যামিলি কার্ড সংক্রান্ত কাজের লোক বলে পরিচয় দেয় এবং আমার ফ্যামিলি কার্ডে ৫ হাজার ২০০ টাকা এসেছে বলে জানান। পরে তিনি আমার বিকাশ নম্বরে মোটা অঙ্কের টাকা রিচার্জ করতে বলেন।’

তিনি বলেন, ‘সরল বিশ্বাসে আমি আমার বিকাশ নম্বরে টাকা রিচার্জ করি। এরপর কিছুক্ষণের মধ্যেই আমার বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারক অ্যাকাউন্টে থাকা সব টাকা তুলে নেয়।’

তিনি আরও বলেন, ‘আমি বুঝতে পারিনি এটা প্রতারণার ফাঁদ ছিল। ঈদের আগে এই প্রতারণার কারণে আমি বড় ক্ষতির মুখে পড়েছি।’

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত রয়েছি। অনলাইনে এ নিয়ে অভিযোগ পাওয়া গেছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে সবাইকে এ বিষয়ে সচেতন থাকতে হবে।’

/ওকে

  বিষয়:   ফ্যামিলি কার্ড  প্রতারণা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: