হঠাৎ পরীমণির রহস্যময় বার্তা

নিজস্ব প্রতিবেদক

আনন্দ সময়

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি।মঙ্গলবার (১৭ মার্চ) সকালে তার

2026-03-17T10:55:04+00:00
2026-03-17T10:55:04+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আনন্দ সময়
হঠাৎ পরীমণির রহস্যময় বার্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১০:৫৫ এএম 
অভিনেত্রী পরীমণি। ছবি : সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে তার ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

পোস্টে তিনি সরাসরি কারও নাম উল্লেখ না করলেও এক নারী ও তার নবজাতক সন্তানকে ঘিরে উদ্বেগের কথা তুলে ধরেন। পরীমণির ভাষ্য অনুযায়ী, তিন মাস বয়সী একটি শিশুর মা মাদকাসক্ত এবং শিশুটির বাবা বর্তমানে প্রতারণার অভিযোগে কারাগারে আছেন।

তিনি পোস্টে লিখেছেন, শিশুটির মাকে দ্রুত পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব) নেওয়া জরুরি। তার মতে, বর্তমান পরিস্থিতিতে শিশুটি মায়ের কাছে নিরাপদ নয়।
আরও পড়ুন

পোস্টে সংশ্লিষ্ট নারীকে উদ্দেশ্য করে পরীমণি বলেন, তিনি বিষয়টি সমাধানের জন্য শেষবারের মতো একটি সুযোগ দিতে চান। একই সঙ্গে সতর্ক করে তিনি উল্লেখ করেন, এরপর পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত তিনি নিজেই নেবেন।

এছাড়া পরীমণি আশা প্রকাশ করেন, যাকে উদ্দেশ্য করে পোস্টটি দেওয়া হয়েছে তিনি সেটি দেখবেন এবং নিজের সমস্যার সমাধানে সহযোগিতা করবেন, যদিও ওই ব্যক্তি তাকে সব ধরনের যোগাযোগমাধ্যমে ব্লক করে রেখেছেন বলেও জানান অভিনেত্রী।

পোস্টটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। এক ঘণ্টার মধ্যেই হাজারো প্রতিক্রিয়া ও শত শত মন্তব্য জমা পড়ে। মন্তব্যে অনেকেই শিশুটির নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

এদের একজন মন্তব্য করলে পরীমণি জবাবে লেখেন, তিনি বিষয়টি সমাধানের চেষ্টা করছেন এবং সবার কাছে দোয়া চেয়েছেন। তবে পোস্টে কার কথা বলা হয়েছে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য প্রকাশ করেননি এই অভিনেত্রী। ফলে বিষয়টি নিয়ে নেটদুনিয়ায় নানা জল্পনা-কল্পনা চলছে।

এএডি/


  বিষয়:   পরীমণি  অভিনেত্রী  নায়িকা  অভিনয় 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: