যমুনা সেতুতে একদিনেই টোল আদায় পৌনে ৩ কোটি টাকা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

ঈদুল ফিতরকে সামনে রেখে নাড়ির টানে বাড়ি ফিরছে ঘরমুখো লাখো মানুষ। এতে যানবাহনের চাপও বেড়েছে যমুনা সেতু এলাকায়। ফলে মাত্র

2026-03-17T14:36:39+00:00
2026-03-17T14:36:39+00:00
 
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
যমুনা সেতুতে একদিনেই টোল আদায় পৌনে ৩ কোটি টাকা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ২:৩৬ পিএম 
যমুনা সেতু। ছবি : সংগৃহীত
ঈদুল ফিতরকে সামনে রেখে নাড়ির টানে বাড়ি ফিরছে ঘরমুখো লাখো মানুষ। এতে যানবাহনের চাপও বেড়েছে যমুনা সেতু এলাকায়। ফলে মাত্র একদিনেই যমুনা সেতুতে টোল আদায় হয়েছে দুই কোটি ৮৪ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা। 

মঙ্গলবার (১৭ মার্চ) যমুনা সেতু সাইট অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের চাপ বাড়তে থাকায় আগামী দিনগুলোতে এই সংখ্যা আরও বাড়তে পারে।

যমুনা সেতু অফিস সূত্রে জানায়, গতকাল সোমবার যমুনা সেতু দিয়ে মোট ৩৫ হাজার ৬৫৮টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে পূর্বমুখী যানবাহনের সংখ্যা ছিল ২০ হাজার ৭৫টি এবং পশ্চিমমুখী যানবাহনের সংখ্যা ছিল ১৫ হাজার ৫৮৩টি।


যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদকে সামনে রেখে সেতু দিয়ে যানবাহনের চাপ বাড়ছে। তবে সেতুর দুই প্রান্তে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে এবং সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। 

তিনি আরও বলেন, আমরা ধারণা করছি, আগামী ২৪ ঘণ্টায় সেতু দিয়ে যানবাহন চলাচল সংখ্যা আরও বাড়বে। এতে টোল আদায় বেড়ে যাবে।

এফআর
  বিষয়:   সিরাজগঞ্জ  যমুনা সেতু  একদিনে  টোল আদায়  পৌনে  কোটি  টাকা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: