মধ্যরাতেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উত্তরবঙ্গের ২২ জেলায় যাতায়াতের কেন্দ্রস্থল চন্দ্রা ত্রিমোড় এলাকা থেকে সন্ধ্যার পর থেকে ধীরগতিতে যান চলাচল করছে।বুধবার (১৮

2026-03-18T03:59:28+00:00
2026-03-18T03:59:28+00:00
 
  শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
মধ্যরাতেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৩:৫৯ এএম 
সংগৃহীত ছবি
ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উত্তরবঙ্গের ২২ জেলায় যাতায়াতের কেন্দ্রস্থল চন্দ্রা ত্রিমোড় এলাকা থেকে সন্ধ্যার পর থেকে ধীরগতিতে যান চলাচল করছে। বুধবার (১৮ মার্চ) দিবাগত মধ্যরাতেও গাজীপুরের ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে ১২ কিলোমিটার অংশে নজিরবিহীন যানজট সৃষ্টি হয়েছে। 

এতে চরম ভোগান্তিতে পড়েছে উত্তরাঞ্চলমুখী হাজার হাজার যাত্রীরা। বিকল্প সড়ক না থাকায় ঘন্টার পর ঘন্টা থেমে আছে যানবাহন। কোথাও কোথাও পুলিশি তৎপরতায় থেমে থেমে চলছে গাড়ি।

সরেজমিনে দেখা গেছে, জেলার ঢাকা- টাঙ্গাইল সড়কের মৌচাক এলাকা থেকে চন্দ্রা টার্মিনালের শেষ অংশ পর্যন্ত ছাড়িয়েছে যানজট। 


দীর্ঘ সময় পর পর একটু একটু করে এগুচ্ছে যানবাহন। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকলেও চন্দ্রা টার্মিনাল এলাকায় যানবাজন যত্রতত্র দাঁড়িয়ে থাকা ও সড়কের ওপর আড়াআড়ি থামিয়ে যাত্রী তোলায় জটলা বাঁধছে। 

এতে ধীরে ধীরে দীর্ঘ হচ্ছে যানজট। বিশেষ করে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত গাড়ির যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাউগাতুল আলম বলেন, দিনে চাপ তেমন একটা ছিল না। কিছু শিল্প কারখানা বিকেলে বন্ধ দেয়াতে রাতে যাত্রীদের ভিড় বেড়েছে। এছাড়াও উত্তরাঞ্চলে প্রবেশের প্রধান সড়ক চন্দ্রা হওয়াতে ঢাকার যানবাহনগুলোও এক সাথে প্রবেশ করছে যার ফলে কিছুটা যানজট রয়েছে। তবে আমাদের রাত্রীকালীন টহলে পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছেন।

সময়ের আলো/এআর
  বিষয়:   ঢাকা  টাঙ্গাইল  মহাসড়ক  যানজট 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: