আলী লারিজানিকেও হত্যার খবর নিশ্চিত করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের প্রভাবশালী নিরাপত্তা প্রধান আলী লারিজানিও নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ আনুষ্ঠানিকভাবে এই খবর নিশ্চিত করেছে।এর

2026-03-18T05:58:47+00:00
2026-03-18T05:58:47+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
আলী লারিজানিকেও হত্যার খবর নিশ্চিত করল ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৫:৫৮ এএম 
ইরানের প্রভাবশালী নিরাপত্তা প্রধান আলী লারিজানি। সংগৃহীত ছবি
ইরানের প্রভাবশালী নিরাপত্তা প্রধান আলী লারিজানিও নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ আনুষ্ঠানিকভাবে এই খবর নিশ্চিত করেছে।

এর আগে একই দিন সকালে ইসরায়েল দাবি করেছিল যে, তেহরানে এক লক্ষ্যভেদী বিমান হামলার মাধ্যমে তারা লারিজানিকে ‘নির্মূল’ করেছে।

​আধা-সরকারি বার্তা সংস্থা মেহের নিউজে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, আলী লারিজানি তার দায়িত্ব পালনরত অবস্থায় ‘শাহাদাত’ বরণ করেছেন। 


এই হামলায় তার ছেলে মোর্তজা লারিজানি এবং তার কার্যালয়ের প্রধান আলিরেজা বায়াতসহ বেশ কয়েকজন দেহরক্ষীও নিহত হয়েছেন। কয়েক দশক ধরে ইরানের পরমাণু নীতি ও কৌশলগত সিদ্ধান্তে লারিজানি ছিলেন অন্যতম প্রধান কারিগর।

​ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) তথ্যমতে, গত ২৮ ফেব্রুয়ারি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর লারিঞ্জানিই ছিলেন ইরানের ‘ডি ফ্যাক্টো’ বা কার্যত নেতা। 

তিনি একাধারে দেশটির সাবেক স্পিকার এবং সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের বর্তমান সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাকে হত্যার বিষয়টিকে ইরানের বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা কাঠামোর জন্য একটি বিশাল ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, আলী লারিজানির মৃত্যুর খবর জানানোর আগে বাসিজ ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলামরেজা সোলেইমানির মৃত্যুর খবর নিশ্চিত করে ইরান। 

সময়ের আলো/এআর


  বিষয়:   আলী লারিজানি  হত্যা  ইরান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: