ড্রয়িং স্কুলের ব্যতিক্রমী আয়োজন : রঙিন হলো হাত, রঙিন হলো মন

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নানা আয়োজনের মধ্যে দিয়ে দিনাজপুরে ব্যতিক্রমধর্মী ‘মেহেদি উৎসব’ পালিত হয়েছে।বুধবার (১৮ মার্চ) শহরের পাটুয়াপাড়া এনায়েতপুর

2026-03-18T16:00:53+00:00
2026-03-18T16:00:53+00:00
 
  বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
২৬ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ড্রয়িং স্কুলের ব্যতিক্রমী আয়োজন : রঙিন হলো হাত, রঙিন হলো মন
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৪:০০ পিএম 
ড্রয়িং স্কুল দিনাজপুর এর আয়োজনে মেহেদি উৎসব। ছবি : সময়ের আলো
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নানা আয়োজনের মধ্যে দিয়ে দিনাজপুরে ব্যতিক্রমধর্মী ‘মেহেদি উৎসব’ পালিত হয়েছে। 

বুধবার (১৮ মার্চ) শহরের পাটুয়াপাড়া এনায়েতপুর রোড সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠিত ‘ড্রয়িং স্কুল দিনাজপুর’ প্রতি বছরের মতো এবারও নানা আয়োজনের মধ্যে দিয়ে এ উৎসব আয়োজন করে।

প্রতি বছরের মতো এবারও নানা আয়োজনের মধ্য দিয়ে দিনভর রঙিন হয়ে ওঠে শিক্ষার্থী ও দর্শনার্থীদের হাত।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই মেহেদি উৎসবের জন্য কোনো প্রকার ফি বা অর্থমূল্য নেওয়া হয় না। এটি সম্পূর্ণভাবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি ভালোবাসা এবং ঈদের আগাম শুভেচ্ছা জ্ঞাপনের একটি মাধ্যম। সুশৃঙ্খল পরিবেশ আর শৈল্পিক ছোঁয়ায় অনুষ্ঠানটি সবার কাছে দারুণ গ্রহণযোগ্যতা পেয়েছে।

ড্রয়িং স্কুল দিনাজপুরের নির্বাহী পরিচালক নাজমুস সাকিব রানা জানান, প্রতিবছর ঈদ উল ফিতরের আগে আনন্দমুখর পরিবেশে মেহেদি উৎসবের আয়োজন করা হয়। এই মিলনমেলা বরাবরের মতো হয়ে ওঠে সার্বজনীন। আমাদের নতুন-পুরাতন সব শিক্ষার্থী, তাদের পরিবার, আত্মীয়, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীরা ধর্ম বর্ণ নির্বিশেষে এই মেহেদি উৎসবে অংশ গ্রহণ করে থাকেন। 


তিনি আরও বলেন, আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি, এই উৎসবে আমাদের আমন্ত্রণে অনেক শিক্ষার্থীদের দাদি, নানি বা বাড়ির বয়োজৈষ্ঠরাও মেহেদি পড়তে আসেন। সারাদিন শেষে রাত ১২টা পর্যন্ত এই আনন্দ উৎসব চলতে থাকে। এটি পরিণত হয় একটি বৃহৎ মিলন মেলায়। প্রতি বছর প্রায় ৫০০ এরও অধিক আমন্ত্রিত অতিথিকে মেহেদি পড়িয়ে দেয় আমাদের ৩০ এরও অধিক শিল্পী। 

প্রতি বছর এই উৎসবের কলেবর বেড়েই চলেছে বলেও জানান ড্রয়িং স্কুল দিনাজপুরের নির্বাহী পরিচালক নাজমুস সাকিব।

এফআর
  বিষয়:   দিনাজপুর  ড্রয়িং স্কুল  ব্যতিক্রমী  আয়োজন  রঙিন  হাত  মন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: