গভীর রাতে বরিশাল মেডিকেলে আগুনের আতঙ্ক

বরিশাল ব্যুরো

সারাদেশ

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় রোগী ও তাদের স্বজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

2026-03-18T18:34:59+00:00
2026-03-18T18:34:59+00:00
 
  মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬,
২৪ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
গভীর রাতে বরিশাল মেডিকেলে আগুনের আতঙ্ক
বরিশাল ব্যুরো
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৬:৩৪ পিএম 
হাসপাতালের বারান্দায় থাকা ফোম ও বালিসে অগ্নিকাণ্ড। ছবি : সময়ের আলো
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় রোগী ও তাদের স্বজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে হুড়াহুড়িতে আহত হন বেশ কয়েকজন।

মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে হাসপাতালের মেডিসিন ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

Advertisement
বরিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জার কিভারী জানান, রাত ১১টার দিকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছানো। হাসপাতালের পঞ্চম তলার মেডিসিন ওয়ার্ডের পেছনের একটি বারান্দায় থাকা ফোম ও বালিসে অগ্নিকাণ্ড সংগঠিত হয়। এতে ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো ওয়ার্ড। প্রায় আধঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা তদন্ত শেষে জানা যাবে বলে জানায় ফায়ার সার্ভিস। 

এদিকে, আগুনের ঘটনায় মেডিসিন ভবনে ভর্তি থাকা রোগী ও তাদের স্বজনরা দিক-বেদিক ছোটাছুটি শুরু করে। তাদের হুড়াহুড়িতে বেশ কয়েকজন রোগী ও তাদের স্বজন আহত হয়। এসময় আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে দায়িত্বে থাকা দুই আনসার সদস্য আহত হন। 



বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও ভাণ্ডার) আব্দুল মুনিম সাদ জানান, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। ভর্তি থাকা রোগীদের নিরাপদে নিয়ে যাওয়া হয়েছে।

এফআর
  বিষয়:   গভীর  রাত  বরিশাল  মেডিকেল  আগুন  আতঙ্ক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: