তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে : ডা. জাহিদ হোসেন

হিলি প্রতিনিধি

সারাদেশ

বর্তমান সরকার উন্নয়নের সরকার। আমাদের দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে দেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। অর্থাভাবে শিক্ষা

2026-03-19T11:00:40+00:00
2026-03-19T11:00:40+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে : ডা. জাহিদ হোসেন
হিলি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১১:০০ এএম 
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড ম জাহিদ হোসেন। ছবি : সময়ের আলো
বর্তমান সরকার উন্নয়নের সরকার। আমাদের দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে দেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। অর্থাভাবে শিক্ষা ও চিকিৎসা সংকটে কেউ পড়লে তা প্রশমনে সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড ম জাহিদ হোসেন। 

বুধবার (১৮ মার্চ) বিকেলে বিরামপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীদের মাঝে এবং ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মাঝে অনুদান ও গবাদি পশু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল মতিন। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। 

ডা. জাহিদ হোসেন আরও বলেন, বর্তমান সরকারের বয়স অল্প দিন হলেও নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিএনপি সরকার কাজ শুরু করেছে। দেশের তথা এই এলাকার জন মানুষের কল্যাণে তার উদ্যোগ অব্যাহত রাখবে।



 সমাজকল্যাণমন্ত্রী বলেন, দারিদ্র বিমোচনে সরকার কাজ করে যাচ্ছে। নির্বাচনি ওয়াদা ১০ হাজার টাকা কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। ফ্যামিলি কার্ড বিতরণ চালু হয়েছে। ঈদের পরে কৃষক ভাইদের কৃষিকার্ড বিতরণ করা হবে। ইতোমধ্যে খাল খনন, মসজিদের ইমাম মোয়াজ্জেম ও খাদেমদের জন্য সরকারিভাবে মাসিক সম্মানী ভাতা চালু করা হয়েছে। 

আলোচনা সভায় দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন, ভিক্ষুক পুনঃ বাসনে কার্যকর উদ্যোগ নিতে হবে। তাদেরকে ১০০ দিন নজরদারির মধ্যে রাখতে হবে। এর মাঝে কেউ যেন ভিক্ষাবৃত্তিতে আবারও যুক্ত না হতে পারে সেটি দেখবাল করতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সরকারি কর্মকর্তাদের ব্যবস্থা নিতে বিরামপুরের ইউএনওকে নির্দেশনা দেওয়া হয়েছে। আর এই ১০০ দিনের জন্য প্রতিটি ভিক্ষুককে ১০০ কেজি করে চাল বিতরণের ঘোষণা দেওয়া হবে। 

তিনি ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আর্থিক সহায়তা ভোগী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন এবং পরিবার ও সমাজ থেকে মাদক নির্মূলে প্রশিক্ষণের উদ্যোগ নিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশনা দেন, প্রশিক্ষক হিসেবে তিনি উপস্থিত থাকবেন বলে ঘোষণা দেন। 

সময়ের আলো/জোই


  বিষয়:   দিনাজপুর  ডা. জাহিদ হোসেন  সমাজকল্যাণমন্ত্রী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: