চট্টগ্রামে মার্কেটে অগ্নিকাণ্ডের ধোয়ায় ২ জনের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন টেরিবাজার এলাকায় ‘কেবি আর্কেড প্লাজা’ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ধোয়ায় অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার

2026-03-19T13:05:00+00:00
2026-03-19T13:36:09+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে মার্কেটে অগ্নিকাণ্ডের ধোয়ায় ২ জনের মৃত্যু
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১:০৫ পিএম  আপডেট: ১৯.০৩.২০২৬ ১:৩৬ পিএম
চট্টগ্রামের টেরিবাজার এলাকায় ‘কেবি আর্কেড প্লাজা’ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড। ছবি : সময়ের আলো
চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন টেরিবাজার এলাকায় ‘কেবি আর্কেড প্লাজা’ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ধোয়ায় অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চট্টগ্রামের পটিয়া উপজেলার বধুপুর মির্জা বাড়ি এলাকার মোহাম্মদ ইয়াসিন খালিফার ছেলে মোহাম্মদ ইউনুস (৫২) এবং একই উপজেলার পাচুরিয়া এলাকার মামনুল কাদেরের ছেলে সোলাইমান (২৮)। 

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৯টা ৫০ মিনিটের দিকে কেবি অর্কিড প্লাজার ভেতরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই ধোঁয়া ও আগুন ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। এ সময় ধোঁয়ায় পুরো এলাকা ছেয়ে যায়। শত শত উৎসুক জনতা ভিড় করেছে মার্কেট এলাকায়।


খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশনের মোট চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর সকাল ১০টা ৫৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ দুই ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, গুরুতর আহত ২ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চমকে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছে। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, কী কারণে আগুন লেগেছে তাৎক্ষণিক জানা যায়নি। তবে ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

সময়ের আলো/জোই/কেএইচও
  বিষয়:   চট্টগ্রাম  টেরি বাজার  অগ্নিকাণ্ড  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: