গোপাল দাস হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি

বরিশাল ব্যুরো

সারাদেশ

বরিশালের কাশিপুরের গণপাড়ার বাসিন্দা গোপাল চন্দ্র দাসকে গলা কেটে হত্যার ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও

2026-03-19T20:04:15+00:00
2026-03-19T20:04:15+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
গোপাল দাস হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি
বরিশাল ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৮:০৪ পিএম   (ভিজিট : ৮৮)
গোপাল দাস হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি। ছবি : সময়ের আলো
বরিশালের কাশিপুরের গণপাড়ার বাসিন্দা গোপাল চন্দ্র দাসকে গলা কেটে হত্যার ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানানো হয়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন আয়োজন করা হয়। মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বরিশাল জেলা ও মহানগর শাখা।

মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হত্যা, নির্যাতন, জমি দখল, বাড়িঘরে অগ্নিসংযোগ, ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা বেড়ে চলেছে। কিন্তু এর সঠিক বিচার হচ্ছে না। এসময় তারা অবিলম্বে গোপাল চন্দ্র দাস হত্যার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 


একই সঙ্গে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন বক্তারা।

আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক রনজিৎ দত্ত লিটু। এতে বক্তব্য রাখেন, বাসদ বরিশাল জেলার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, বাংলাদেশ ট্রেড ইউনিয়নের সভাপতি এ কে আজাদসহ আরও অনেকে।

এফআর


  বিষয়:   বরিশাল  হত্যা  জড়িত  দ্রুত  গ্রেফতার  শাস্তি  দাবি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: