২০০ বছরের প্রথা : সৌদির সঙ্গে মিল রেখে মির্জাখীল দরবারে শুক্রবার ঈদ

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

দীর্ঘ প্রায় দুই শতাব্দীর প্রথা বজায় রেখে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন

2026-03-19T20:46:18+00:00
2026-03-19T20:46:18+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
২০০ বছরের প্রথা : সৌদির সঙ্গে মিল রেখে মির্জাখীল দরবারে শুক্রবার ঈদ
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৮:৪৬ পিএম   (ভিজিট : ১৮১)
মির্জাখীল দরবার শরিফ। ছবি : সময়ের আলো
দীর্ঘ প্রায় দুই শতাব্দীর প্রথা বজায় রেখে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা। 

বৃহস্পতিবার (১৯ মার্চ) দরবার শরিফের ৩০ রোজা পূর্ণ হয়েছে বলে নিশ্চিত করেছেন দরবারের মুখপাত্র মোহাম্মদ মছউদুর রহমান।

জানা গেছে, মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা শুধু সাতকানিয়া এলাকায় সীমাবদ্ধ নয়, বরং দক্ষিণ চট্টগ্রামের বিস্তৃত এলাকায় তাদের উপস্থিতি রয়েছে। সাতকানিয়ার মির্জাখীল, সোনাকানিয়া, গারাঙ্গিয়া, চরতি, মনেয়াবাদ, বাজালিয়া, কাঞ্চনা, আমিলাইশ, খাগরিয়া ও গাটিয়াডাঙ্গা ছাড়াও লোহাগাড়া উপজেলা, বাঁশখালী উপজেলা, আনোয়ারা উপজেলা এবং পটিয়া উপজেলা-এর বিভিন্ন ইউনিয়নে তাদের বসবাস।

দরবার সংশ্লিষ্টদের দাবি, এসব এলাকায় মিলিয়ে লক্ষাধিক ভক্ত ও অনুসারী রয়েছেন, যারা প্রতিবছর একই নিয়মে রোজা ও ঈদ পালন করেন।

দরবার সূত্রে জানা যায়, মির্জাখীল দরবার শরিফ প্রতিষ্ঠালগ্ন থেকেই আন্তর্জাতিক চাঁদ দেখার হিসাব—বিশেষ করে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনা—এর উপর নির্ভর করে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে আসছে। প্রায় ২০০ বছর ধরে চলে আসা এই প্রথা স্থানীয়ভাবে একটি স্বতন্ত্র ধর্মীয় চর্চা হিসেবে পরিচিত।

বর্তমান সাজ্জাদানশীন হজরত শাহ জাহাঁগীর তাজুল আরেফীনের (ক.) নির্দেশনা ও তত্ত্বাবধানে অনুসারীরা এ নিয়ম মেনে চলছেন। তার প্রদর্শিত পথ অনুযায়ী, আরব বিশ্বে চাঁদ দেখার খবর নিশ্চিত হওয়ার পরই তারা রোজা শুরু করেন এবং একইভাবে রোজা শেষ করে ঈদ উদযাপন করেন।


দরবার শরিফের মুখপাত্র মোহাম্মদ মছউদুর রহমান জানান, আমাদের পূর্বপুরুষদের সময় থেকে চলে আসা নিয়ম অনুযায়ী আমরা সৌদি আরবের সাথে মিল রেখে রোজা শুরু ও শেষ করে থাকি। সেই ধারাবাহিকতায় এবারও বৃহস্পতিবার আমাদের ৩০ রোজা পূর্ণ হয়েছে এবং শুক্রবার আমরা ঈদ উদযাপন করব।

তিনি আরও বলেন, আমরা হানাফি মাজহাবের অনুসারী হলেও চাঁদ দেখার ক্ষেত্রে আন্তর্জাতিক তথ্যকে গুরুত্ব দিই। বিশেষ করে মক্কা-মদিনায় চাঁদ দেখা গেলে আমরা তা গ্রহণ করি। আমাদের কাছে এটি ধর্মীয়ভাবে গ্রহণযোগ্য ও দীর্ঘদিনের চর্চিত পদ্ধতি।

মোহাম্মদ মছউদুর রহমান দাবি করেন, এটি কোনো নতুন বিষয় নয়, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা একটি ঐতিহ্য। যা তাদের আধ্যাত্মিক কেন্দ্রের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত।

এফআর


  বিষয়:   চট্টগ্রাম  সাতকানিয়া  ২০০ বছর  প্রথা  সৌদি  সঙ্গে  মিল  মির্জাখীল দরবার  শুক্রবার  ঈদ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: