সরকারের সদিচ্ছায় ঈদের আগেই বেতন পেয়েছে শ্রমিকরা : আরিফুল হক

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

শ্রম, কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ঈদের আগে শ্রমিকরা তাদের প্রাপ্য বেতন ও বোনাস

2026-03-19T22:11:07+00:00
2026-03-19T22:11:07+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
সরকারের সদিচ্ছায় ঈদের আগেই বেতন পেয়েছে শ্রমিকরা : আরিফুল হক
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১০:১১ পিএম 
সিলেটের শাহী ঈদগাহ পরিদর্শনে মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ অন্যরা। ছবি : সময়ের আলো
শ্রম, কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ঈদের আগে শ্রমিকরা তাদের প্রাপ্য বেতন ও বোনাস পেয়েছেন। বর্তমান সরকারের সদিচ্ছায় এটি সম্ভব হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে সিলেটের শাহী ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।

আরিফুল হক চৌধুরী বলেন, শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের জন্য সরকারের পক্ষ থেকে প্রায় আড়াই হাজার কোটি টাকা সহযোগিতা করা হয়েছে। তাই অন্য বছরের তুলনায় এবার শ্রমিকরা তাদের বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন।

তিনি আরও বলেন, বিগত সময়ে দেশের যে সব কলকারখানাগুলো বন্ধ হয়েছিল, সেগুলো পুনরায় চালু করতে ঈদের পর থেকেই কাজ শুরু করবে সরকার। 

বর্তমান সরকার শ্রমিকবান্ধব উল্লেখ করে মন্ত্রী বলেন, শুধু দেশের শ্রমিকরাই নয়, বরং বিদেশে অবস্থারত সব বাংলাদেশি শ্রমিকদের জন্যও কাজ করছে সরকার। এর জন্য মধ্যপ্রাচ্যের অস্থিরতাকালীন সময়ের শুরু থেকেই সরকার প্রবাসীদের কল্যাণে সর্বাত্মকভাবে তাদের পাশে রয়েছে। 

এফআর
  বিষয়:   সিলেট  সরকার  সদিচ্ছা  ঈদ  বেতন  শ্রমিক  শ্রম  কর্মসংস্থান  প্রবাসী কল্যাণ  বৈদেশিক কর্মসংস্থান  মন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: